Skip to main content

Posts

Showing posts with the label বিবিধ

মাস্ক_ভেন্ডিং_মেশিন❤️

  মাস্ক ভেন্ডিং মেশিন  মানুষের পাশে, মানুষের মাঝে স্বপ্ন দেখার উজান গাঙ' বিশিষ্ট সমাজকর্মী সুকান্ত কুমার পালের আন্তরিক উদ্যোগে ' স্বপ্ন দেখার উজান গাঙ '-এর ব্যবস্থাপনায় গ্রামাঞ্চলের মানুষের সুবিধার্থে আমতা-১ ব্লকের উদং-ফতেপুর বাসস্ট্যান্ডে আজ থেকে চালু হল মাস্ক ভেন্ডিং মেশিন। মেশিনে ৫ টাকার একটি কয়েন দিলেই বেরিয়ে আসবে দু'টি সার্জিক্যাল মাস্ক। এই সংকটময় পরিস্থিতিতে গ্রামাঞ্চলের মানুষের পাশে দাঁড়াতে আমাদের এই সমবেত উদ্যোগ।  মানুষের পাশে, মানুষের মাঝে স্বপ্ন দেখার উজান গাঙ'

আমতার পূর্ব গাজীপুরে আগুন,ঘটনাস্থলে দমকলের ২ টি ইঞ্জিন

নিজস্ব প্রতিনিধি: আজ বেলায় হঠাৎই আমতা-১ ব্লকের আমতা-বাগনান রোড সংলগ্ন পূর্ব গাজীপুর গ্রামের একটি খড়িবনে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়।আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। স্থানীয়দের অনুমান,প্রায় ১৫ বিঘা জমির খড়ি ভস্মীভূত হয়ে গেছে।ঘটনাস্থলে দমকলের দু'টি ইঞ্জিন ও আমতা থানার বিশাল পুলিশ বাহিনী আসে।এখন আগুন নিয়ন্ত্রণে।

শেষ মুহুর্তের প্রস্তুতিতে সেজে উঠছেন আমতার শতাব্দীপ্রাচীন সরস্বতী

নিজস্ব প্রতিনিধি:সময়টা ১৯০৫।বাংলা সহ ভারতের বিভিন্ন প্রান্তে ক্রমে মাথাচাড়া দিয়ে উঠছে জাতীয়তাবাদী আন্দোলন।অন্যদিকে,লর্ড কার্জনের একটি ঘোষণার পরিপ্রেক্ষিতে  হঠাৎই গর্জে উঠলো বাঙালি।ব্রিটিশ সরকারের বঙ্গভঙ্গের বিরুদ্ধে রুখে দাঁড়াতে দিকে দিকে শুরু হল সংঘবদ্ধ লড়াই।স্বাধীনতা সংগ্রামীরা ছাত্র-যুবদের মধ্যে সঞ্চার করলেন এই ক্ষোভের আগুন।কোথাও বিদেশী দ্রব্য বয়কট,কোথাও বা স্বদেশী দ্রব্যের প্রচলন।বঙ্গভঙ্গের বিরুদ্ধে সেই ক্ষোভের আঁচ এসে পড়ল সুপ্রাচীন বন্দর নগরী আমতার বুকে।মার্টিন রেল,পান্তুয়া,সতীপীঠ মেলাইচন্ডী মন্দির সমৃদ্ধ এই ঐতিহাসিক জনপদ মুহুর্তের মধ্যে যেন গর্জে উঠল।এই পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রয়োজন সংঘবদ্ধ শক্তির।আর সেই ঐক্য গড়ে তুলতে গেলে প্রয়োজন সাংগঠনিক শক্তির।আমতার ছাত্র-যুবদের একছাতার তলায় আনতে বেছে নেওয়া জল মাতৃশক্তি তথা বাগদেবীর আরাধনাকে।প্রথম বছরই তথা ১৯০৫ সালে মহাধুমধাম সহকারে অষ্টম পরী সহ ডাকের সাজে সুসজ্জিতা হয়ে মৃন্ময়ী মায়ের মন্ডপে আগমন ঘটে।১৯০৫ সালের সেই প্রথম পুজোয় পৌরহিত্য করেন বঙ্কিম চক্রবর্তী।মাতৃ আরাধনা ও ভোগ প্রস্তুতির জন্য গড়ে উঠল মাটির ঘর।তারই সাথে সংহতি স্থাপন...

পথদুর্ঘটনা সম্পর্কে মানুষকে সচেতন করতে ক্লাবের উদ্যোগ,সামিল হলেন আমতা থানার ও.সি

নিজস্ব প্রতিনিধি: আমতা-১ ব্লকের ভাণ্ডারগাছা তরুণ সংঘের প্ল্যাটিনাম জুবিলী উৎসব উপলক্ষ্যে আজ সকালে আমতা-রাণীহাটি রোডের ভান্ডারগাছা ব্রাহ্মণপাড়ায় এক বিশেষ পথসচেতনতা শিবিরের আয়োজন করা হয়। আয়োজক সংস্থার সদস্য-সদস্যারা পথচলতি মানুষকে পথ দুর্ঘটনা সম্পর্কে বিভিন্ন বিষয়ে সচেতন করেন।'সেফ ড্রাইভ,সেভ লাইফ' শীর্ষক এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমতা থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক টিম্পু দাস।তিনিও পথে নেমে হেলমেটহীন সওয়ারীদের কাছে হেলমেট ব্যবহার করার অনুরোধ করেন।

পথ নিরাপত্তা সম্পর্কে মানুষকে সচেতন করতে আমতায় পুলিশের সাথে পথে নামল পড়ুয়ারা

নিজস্ব প্রতিনিধি: ঘুমাচ্ছন্ন ড্রাইভার ভাইদের কখনো পুলিশের শীর্ষকর্তারা বাড়িয়ে দিয়েছেন গরম চায়ের কাপ,আবার কখনো বা হেলমেটহীন সওয়ারীর মাথায় পুলিশ তুলে দিয়েছে হেলমেট। রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে পথ নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে এবং পথ দুর্ঘটনার সংখ্যা কমাতে বছরভর 'সেফ ড্রাইভ,সেভ লাইফ' সহ বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।৩১ তম জাতীয় পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষ্যে হাওড়া গ্রামীণ জেলা পুলিশের উদ্যোগে আমতা থানার পক্ষ থেকে আমতা-১ ব্লকের নতুন রাস্তার মোড়ে বিশেষ পথসচেতনতা শিবির অনুষ্ঠিত হল। উক্ত কর্মসূচিতে পথচলতি মানুষকে পথনিরাপত্তা সম্পর্কে বিভিন্ন বার্তা দিতে পথে নামে ছাত্রছাত্রীরা।ছাত্রছাত্রীদের সাথে আমতা শহরে পদযাত্রায় সামিল হোন আমতা-১ সমষ্টি উন্নয়ন আধিকারিক লোকনাথ সরকার,আমতা-১ পঞ্চায়েত সমিতির সভাপতি ধনঞ্জয় বাকুলী,আমতা-২ পঞ্চায়েত সমিতির সভাপতি সুকান্ত পাল,আমতা থানার ভারপ্রাপ্ত আধিকারিক টিম্পু দাস সহ আমতা থানার অন্যান্য আধিকারিক,সিভিক ভলেন্টিয়ার সহ অন্যান্যরা।পথ দুর্ঘটনা সম্পর্কিত বিভিন্ন মডেল প্রদর্শনও করা ...

আমতার উদংয়ে কৃষিমেলাকে কেন্দ্র করে সাংস্কৃতিক অনুষ্ঠানের আসর

নিজস্ব প্রতিনিধি:কৃষিপ্রধান গ্রাম আমতার উদং,ফতেপুর,তাজপুরের মতো দামোদর তীরবর্তী জনপদগুলি।কৃষকরা দিনের পর দিন অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে নীরবে নিভৃতে ফসল ফলিয়ে যান।কিন্তু সেইসমস্ত বঞ্চিত মানুষকে সম্মান জানাতেই প্রায় চার দশক আগে উদং গ্রামের কিছু উদ্যোমী যুবক চালু করেছিলেন গ্রামীণ কৃষি ও হস্তশিল্প মেলা।উদং যুবক সংঘ পরিচালিত এই গ্রামীণ কৃষি মেলা এবার ৪৭ তম বর্ষে পদার্পণ করল। প্রাচীন ঐতিহ্য অনুযায়ী প্রতিবছরের মতো এবছরও সুশোভিত প্রদর্শনীতে স্থান পেয়েছে স্থানীয় কৃষক বন্ধুদের ফলানো বিভিন্ন ফসল।স্থান পেয়েছে ৮-১০ কেজি সাইজের বেশ কিছু ফুলকপি,বৃহৎ আকারের মুলো,হলুদ বাঁধাকপিসহ একাধিক কৃষিজ দ্রব্য।তার সাথে সাথে রয়েছে বিভিন্ন রং বেরংঙের ফুল।পাশাপাশি প্রদর্শিত হচ্ছে হস্তশিল্প।এছাড়াও,এই কৃষি মেলাকে কেন্দ্র করে চারদিন ব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলার আয়োজন করা হয় বলে জানিয়েছেন মেলার সম্পাদক সজল ধাড়া।নেতাজী প্রতিকৃতিতে মাল্যদান ও জলাদেওড়া থেকে অনুষ্ঠান স্থলপর্যন্ত অনুষ্ঠিত পথদৌড় প্রতিযোগিতার মধ্য দিয়ে এবছর অনুষ্ঠানের সূচনা ঘটে।রয়েছে সঙ্গীত,নৃত্য,নাটক,আলোচনাসভা,লেটো ভাঁড়...

বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে আমতায় রাজ্য উৎসবের সূচনা,পা মেলাল অসংখ্য পড়ুয়া

নিজস্ব প্রতিনিধি: শ'য়ে শ'য়ে এগিয়ে চলেছে কালোমাথা।সুশৃঙ্খলভাবে এগিয়ে চলা পদযাত্রা থেকে কখনো ভেসে উঠছে 'আর নয় অপচয়,হোক জল সঞ্চয়',কখনো ধ্বনিত হচ্ছে 'বিবিধের মাঝে দেখ মিলন মহান' আবার বা 'গাছ লাগান,সবুজ বাঁচান'।বৈচিত্র্যময় ভারত,পানীয় জল অপচয় রোধ,সবুজ বাঁচাও,রক্তদান,ডেঙ্গু প্রতিকারের মতো অত্যন্ত প্রাসঙ্গিক বেশ কিছু ভাবনাকে তুলে ধরছে বিভিন্ন বিদ্যালয়ের পড়ুয়ারা।কোনো স্কুলের পড়ুয়ারা সেজেছে গাছ,কেউ ট্যাবেলো সাজিয়ে নৃত্যের মধ্য দিয়ে তুলে ধরেছে বৈচিত্র্যময় ঐক্যের ভারতকে।'স্টুডেন্টস হেলথ্ হোম'-এর 'রাজ্য উৎসব-২০২০' এর সূচনা উপলক্ষ্যে আমতা শহরে আয়োজিত বর্ণাঢ্য পদযাত্রায় এভাবেই সামিল হয়েছে গ্রামীণ হাওড়ার ২৭ টি বিদ্যালয়ের প্রায় ১৫০০ ছাত্রছাত্রী। বিভিন্ন বিদ্যালয়ের ব্যান্ড,এন.সি.সি ইউনিটের পাশাপাশি ছিল রাজ্য তথ্য ও সংস্কৃতি দপ্তরের রণপা নৃত্য।বিভিন্ন বিদ্যালয়ের পড়ুয়া,শিক্ষক-শিক্ষিকারা ছাড়াও এই শোভাযাত্রায় পা মেলান সিরাজবাটী চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক দীপঙ্কর কোলে,আমতার প্রধান তুষার সিং,বিশিষ্ট চিকিৎসক অমিতাভ ভট্টাচার্য সহ বহু বিশি...

হেলমেটহীন সওয়ারীর মাথায় তুলে দেওয়া হল হেলমেট,পথ নিরাপত্তায় এগিয়ে এল জয়পুর থানা

         ঘুমাচ্ছন্ন ড্রাইভার ভাইদের কখনো পুলিশের শীর্ষকর্তারা বাড়িয়ে দিয়েছেন গরম চায়ের কাপ,আবার কখনো বা হেলমেটহীন সওয়ারীর মাথায় পুলিশ তুলে দিয়েছে হেলমেট।রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে পথ নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে এবং পথ দুর্ঘটনার সংখ্যা কমাতে 'সেফ ড্রাইভ,সেভ লাইফ' সহ বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষ্যে হাওড়া গ্রামীণ জেলা পুলিশের উদ্যোগে জয়পুর থানার পক্ষ থেকে আমতা-২ ব্লকের সেহাগড়ী মোড়ে বিশেষ পথসচেতনতা শিবির অনুষ্ঠিত হল।উক্ত কর্মসূচিতে পথচলতি মানুষকে পথনিরাপত্তা সম্পর্কে বিভিন্ন বার্তা দেওয়ার পাশাপাশি হেলমেটহীন বাইক আরোহীদের মাথায় পরিয়ে দেওয়া হয় হেলমেট। বিভিন্ন গাড়িতে লাগানো হয় পথ সচেতনতার বার্তাবাহী বিশেষ স্টিকার।এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আমতা-২ পঞ্চায়েত সমিতির সভাপতি সুকান্ত কুমার পাল সহ জেলার পুলিশের শীর্ষ আধিকারিকগণ।পুলিশের এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সুকান্ত কুমার পাল বলেন,"একদিকে এই উদ্যোগ যেমন পথনিরাপত্তায় মানুষকে সচেতন করবে,অন্যদিকে পুলিশের সাথে সাধারণ মানুষ...

পায়েল,সুদীপ,সূর্যদের গড়া বাগানে ভিড় জমায় ভ্রমরের দল

নিজস্ব প্রতিনিধি: পায়েল,সূর্য,তামান্নারা কেউ টবে মাটি খুঁড়ছে,কেউ জল দিচ্ছে কেউবা আবার সার তৈরিতে ব্যস্ত।বিদ্যালয়ের ছাদজুড়ে সারি সারি মাটির টব।সেখানে বেড়ে উঠছে বিভিন্ন প্রজাতির রঙবেরঙের ফুল।আর সেইসব ফুলের উজ্জ্বলচ্ছটায় প্রাঞ্জল হয়ে উঠেছে বিদ্যালয় চত্বর।শীতের মরসুমে বিদ্যালয়ের ছাদে এমনই দৃষ্টিনন্দন ফুলের বাগান গড়ে তুলেছে আমতা-১ ব্লকের সোনামুই ফতে সিং নাহার উচ্চ বিদ্যালয়ের পড়ুয়ারা।বাগানে প্রায় ১৫০ টি টবে বিভিন্ন প্রজাতির গাঁদা,চন্দ্রমল্লিকা,ডালিয়া,পিটুনিয়া সহ শীতকালীন বিভিন্ন বর্ণময় ফুল শোভাবর্ধন করছে। বিদ্যালয় সূত্রে জানা গেছে,বেশ কয়েক বছর ধরে প্রধানত ছাত্রছাত্রীদের উৎসাহেই এধরণের অভিনব উদ্যোগ গ্রহণ করা হয়।তার সাথে এগিয়ে আসেন বিদ্যালয়ের শিক্ষক শেখ আব্দুর রহিম,রাজকুমার নস্কর সহ অন্যান্যরা।প্রধান শিক্ষক দয়াময় ভট্টাচার্য বলেন,"সারাবছরই পড়ুয়াদের মধ্যে সবুজ সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়।তারই অঙ্গস্বরূপ এই উদ্যোগ।এর মাধ্যমে পড়ুয়ারা নিজে হাতে শিশুস্নেহে গাছকে বড়ো করে তোলে এবং ফুল ফোটায়। ফলে ছাত্রছাত্রীদের মধ্যে সবুজের আত্মিক বন্ধন গড়ে...

আমতা-রাণীহাটি রোডে খাদে নেমে গেল বাস

নিজস্ব প্রতিনিধি: আমতা-রাণীহাটি রোডে কয়েকদিন আগেই মর্মান্তিক বাস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন পি.ডব্লু.ডির এক কর্মী,আহত হয়েছিলেন বহু মানুষ।গত কয়েকদিন আগেও সন্ধ্যায় দুর্ঘটনার সম্মুখীন হয়েছিল আমতা-এয়ারপোর্ট রুটের বাস।আজ সকালে আবারও আমতা-রাণীহাটি রোডের দশ নম্বর পুল ও মানিকপীরের মাঝে নয়ানজুলিতে নেমে গেল আমতা-এয়ারপোর্ট রুটের একটি বাস।হতাহতের কোনো খবর নেই।

আমতার বুকে শিল্পকলা উৎসব

পৃথ্বীশরাজ কুন্তী: গুজারপুর কৃষ্টি আর্ট একাডেমির উদ্যোগে আমতা পীতাম্বর উচ্চ বিদ্যালয়ে আয়োজিত হল 'সারা জেলা শিল্পকলা উৎসব-২০২০'।এই উপলক্ষ্যে আয়োজন করা হয় বসে আঁকো প্রতিযোগিতার।৪ টি বিভাগে অংশ নেয় প্রায় ৪৫০ জন প্রতিযোগী।প্রকাশিত হয় বিশেষ পত্রিকা 'পদক্ষেপ'। আয়োজক সংস্থার পক্ষে শিল্পী অলোক দেয়াটী জানান,শিল্প-সংস্কৃতি--সাহিত্যের উন্মেষ ঘটানোর লক্ষ্যেই এহেন আয়োজন।গুণীজন সংবর্ধনার আয়োজন করা হয় বলেও তিনি জানান।

অসহায়ের সহায় হয়ে এগিয়ে এলেন বিডিও সহ প্রশাসনিক আধিকারিকরা

নিজস্ব প্রতিনিধি: সকাল থেকেই আকাশের মুখ ভার।কুয়াশাচ্ছন্ন সকালে ঘুম থেকে উঠেই সৌভিক,মানস,কৃষ্ণা,সুরজিৎরা হাজির হয়েছিলেন সাবগাছতলার মোড়ে।তারপর সেখান থেকে এক হয়ে লালমাটির রাস্তা ধরে প্রকৃতির অপরূপ শোভা আর গ্রামীণ মানুষের জীবন সংগ্রামের জ্যান্ত কোলাজকে চাক্ষুষ করতে করতে তাঁরা পৌঁছে গিয়েছিলেন আমতা-২ ব্লকের ঝামটিয়া গ্রামের খালেরপাড়ে।যুবক-যুবতীরা একে একে কুঁড়েঘরে গিয়ে মানুষের গায়ে তুলে দিলেন শীতের কম্বল।সাথে দেওয়া হল ফলের ব্যাগ। ওরা প্রত্যেকেই আমতার উদংয়ের স্বেচ্ছাসেবী সংগঠন 'স্বপ্ন দেখার উজান গাঙ'-এর সদস্য-সদস্যা।মালদহের হবিবপুর ব্লকের বিডিও শুভজিৎ জানা,মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমার খাদ্য ও সরবরাহ বিভাগের নিয়ামক প্রশান্ত মহাপাত্র,বাঙালপুর জ্যোতির্ময়ী উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা সাহানা রায় দাস ও শিক্ষিকা অর্পিতা পাঁজার উদ্যোগেই মূলত এহেন আয়োজন।শুভজিৎ জানা বাগনান-১ ব্লকের ভূঁয়েড়া গ্রামের বাসিন্দা।শুভজিৎ কর্মব্যস্ততার কারণে সশরীরে উপস্থিত না থাকতে পারলেও ফুলেশ্বরের বাসিন্দা প্রশান্ত নিজে হাতে শীতার্ত অসহায় মানুষকে কম্বল ও ফল তুলে দেন।আশি বছরের অশীতিপর বৃদ্ধ-...

পিকনিকের মরশুমে উৎসবের চেহারা নিয়েছে জেলার উদীয়মান পিকনিক স্পট,আগত মানুষের হাতে তুলে দেওয়া হল শালপাতা

নিজস্ব প্রতিনিধি: নভেম্বর শেষ হয়ে ডিসেম্বর শুরু হলেই মনের ভিতর জেগে ওঠে চাপা উৎকন্ঠা,শুরু হয় অপেক্ষার প্রহরগোনার পালা।আর সেই উত্তজনাকে সাথে নিয়েই সৈকত,মানস,রোজিনা,কুণালরা ভিড় জমিয়েছে।কেউ এসেছে পরিবারের সাথে,কেউবা বন্ধুদের সাথে আবার বা কোচিং সেন্টারের সাথে।তবে প্রত্যেকেই ভিড় জমিয়েছেন সুখ-দুঃখ,হাসি-কান্না,সাফল্য-ব্যর্থতাকে ভুলে একটা দিনের জন্য আনন্দে মেতে উঠতে।একসাথে কোমর বেঁধে রান্না করতে,কিমবা পাতপেড়ে খেতে।কেউ মাঠে ব্যাডমিন্টন নেমেছেন,আবার কেউ নেমেছেন ব্যাটবল নিয়ে।বর্ষবরণের সূচনায় এরকম আট থেকে আশির ভিড়ে উৎসবের চেহারা নিয়েছে গ্রামীণ হাওড়ার অন্যতম উদীয়মান পিকনিক স্পট আমতা-২ ব্লকের সিয়াগড়ি থেকে সাবগাছতলা পর্যন্ত শটকার্ট চ্যানেল।খালের ধার দিয়ে লালমাটির রাস্তা চলে গিয়েছে।তারপাশে ছোটো ছোটো খড়ের ঘর,সবুজ ক্ষেত আর গ্রাম্য জীবনের জ্যান্ত কোলাজকে চাক্ষুষ করতে পিকনিকে ভিড় জমাচ্ছেন শহরাঞ্চলেরও বহু মানুষ।বছরের প্রথম দিনই এই শটকার্ট চ্যানেলের দু'ধারে ভিড় জমিয়েছিল প্রায় ৩০০ টি পিকনিকের দল।কিন্তু,সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন সরকারী ও বেসরকারি প্রতিষ্ঠান বারবার থার্মোকলের পরিবর্তে পরিবেশবান...

সুবর্ণজয়ন্তী বর্ষে আমতা মেলাইবাড়ীর কল্পতরু উৎসব,সূচনা ঘটল বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে

নিজস্ব প্রতিনিধি: প্রতিবছর ১ লা জানুয়ারী বহু মানুষ ভিড় জমান আমতার সতীপীঠ মেলাইচন্ডী মন্দিরে।যোগদান করেন কল্পতরু উৎসব।এবার সেই উৎসব সুবর্ণ জয়ন্তী বর্ষে পদার্পণ করল।আজ সকালে আমতার বুকে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে সূচনা ঘটল তিনদিনব্যাপী এই উৎসবে। পদযাত্রায় ট্যাবেলো ছাড়াও কচিকাঁচারা বিভিন্ন ধর্মের মানুষের বেশে শোভাযাত্রায় অংশগ্রহণের মধ্য সম্প্রীতি ও সংহতির শুভ বার্তা পৌঁছে দেয় মানুষের কাছে।কল্পতরু উৎসবে মেলাইবাড়ী চত্বরে ভক্তিমূলক বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি থাকছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।উদ্যোক্তারা জানান,সাংস্কৃতিক মঞ্চে উপস্থিত থাকবেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী মনোময় ভট্টাচার্য ও স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত।

অসহায়,শীতার্ত মানুষের সাথে বড়োদিনের উপহার ভাগ করে নিল মহিষামুড়ির অনামিকা ক্লাব

নিজস্ব প্রতিনিধি:'জীবেপ্রম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর' স্বামী বিবেকানন্দের এই মহান বাণীকে সাথে নিয়েই আমতা-২ ব্লকের মহিষামুড়ি গ্রামের কিছু তরুণ গড়ে তুলেছেন অনামিকা ক্লাব।কখনো আর্তের পাশে,আবার কখনী বন্যা কবলিত মানুষের ত্রাতা রূপে নিজেদের প্রতিভাত করেন অনামিকা ক্লাবের সদস্যরা।সেই ধারা অব্যাহত রেখে এবার তাঁরা এগিয়ে এলেন শীতার্ত,প্রান্তিক মানুষের পাশে। তাঁরা বড়োদিনের আনন্দকে ভাগ করে গিলেন গ্রামেরই কিছু অসহায় মানুষের হাতে।তুলে দিলেন কম্বল,চাদর সহ বিভিন্ন শীতবস্ত্র।অনুষ্ঠানের উদ্যোক্তা ক্লাবের সম্পাদক  সন্দীপ পন্ডিত জানান,মোট ৩০ জন মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়েছে।

সৌহার্দ্যের বার্তা নিয়ে আমতার তাজপুরে শুরু হল সম্প্রীতি উৎসব

নিজস্ব প্রতিনিধি: ভিড় জমিয়েছেন সাইফুল,গোলাম,রমা,তাপসের মতো কয়েকশো শিশু-যুব-নারী।মঞ্চে কখনো উপস্থাপিত হচ্ছে শ্রীখোল,আবার কখনো বেজে উঠছে বাঁশির সুরধ্বনি।এমনই এক সুস্থ সাংস্কৃতিক আবহের মধ্যে দিয়ে সমাজের সর্বস্তরের মানুষকে সংহতির আলিঙ্গনে আবদ্ধ করতে আমতা সম্প্রীতি উৎসব কমিটির উদ্যোগে আমতা-২ ব্লকের তাজপুর এম.এন রায় ইন্সটিটিউশান প্রাঙ্গণে শুরু হল তিনদিনব্যাপী 'আমতা সম্প্রীতি উৎসব'।চলবে ২৯ শে ডিসেম্বর পর্যন্ত।তিনদিনের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে রয়েছে আদিবাসী নৃত্য,বিভিন্ন প্রাদেশিক নৃত্য,লোকগীতির আসর,বাংলা সঙ্গীত জগতের একঝাঁক উজ্জ্বল তারকার সঙ্গীতানুষ্ঠান।গানের ডালি নিয়ে উপস্থিত থাকবেন প্রখ্যাত গায়ক সিধু। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক পুলক রায়,প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা অভিষেক চ্যাটার্জী,হাওড়া জেলা পরিষদের সহকারী সভাধিপতি অজয় ভট্টাচার্য,হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপার সৌম্য রায়,রাজ্য স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান অধ্যাপক সৌমিত্র সরকার সহ শিক্ষা ও সংস্কৃতি জগতের বহু বিদগ্ধজন।উদ্বোধনী মঞ্চ থেকে বিধায়ক পুলক রায় বলেন,কিছু অশুভ শক্তি ভারতের গৌরবময়কে ঐতি...

আমতার তাজপুরে শুরু হল ৩ দিনব্যাপী কৃষিমেলা

নিজস্ব প্রতিনিধি: 'মাটি আমাদের গর্ব,কৃষি আমাদের সম্পদ' এই ভাবনাকে সামনে রেখে আমতা-২ ব্লক প্রশাসনের কৃষি বিভাগের উদ্যোগে ও আমতা-২ পঞ্চায়েত সমিতির সহযোগিতায় আমতার তাজপুর এম.এন রায় ইন্সটিটিউশন প্রাঙ্গণে শুরু হল ৩ দিনব্যাপী 'মাটি,কৃষি,উদ্যানপালন,মৎস,খাদ্য,কৃষি বিপনন,সমবায় ও প্রাণী সম্পদ মেলা-২০১৯'।চলবে আগামী ২৬ শে ডিসেম্বর পর্যন্ত।প্রদর্শনীতে স্থান পেয়েছে বিভিন্ন কৃষিজ ফসল।রয়েছে বিভিন্ন দপ্তরের স্টল। এর পাশাপাশি সান্ধ্যকালীন অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলুবেড়িয়ার সাংসদ সাজদা আহমেদ,আমতা-২ পঞ্চায়েত সমিতির সভাপতি সুকান্ত পাল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।