Skip to main content

Posts

Showing posts with the label শিক্ষা ও সংস্কৃতি

মহিষামুড়ি অনামিকা সংঘের উদ্যোগে চলছে তিনদিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি: আমতা-২ ব্লকের মহিষামুড়ি গ্রামের সুস্থ সংস্কৃতির ধারক ও বাহক অনামিকা ক্লাব।তাদের পুজো এবার ৪১ তম বর্ষে পদার্পণ করল।এই উপলক্ষ্যে তিনদিনব্যাপী বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে মহিষামুড়ি গ্রামে।এবছরের ভাবনা 'ঐক্যের ভারত ও প্লাস্টিকমুক্ত নির্মল পরিবেশ'।জাতীয় পতাকা উত্তোলন ও রামকৃষ্ণ পরমহংসদেবের প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা।উদ্বোধনী মঞ্চ থেকে স্থানীয় মেধাবী ছাত্রছাত্রীদের সম্মান জানানোর পাশাপাশি আয়োজক সংস্থার পক্ষ থেকে গ্রামের অসহায় মানুষদের হাতে কম্বল তুলে দেওয়া হয়। এর পাশাপাশি রয়েছে নৃত্য,সঙ্গীত,অঙ্কন প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।মহিষামুড়ি অনামিকা ক্লাবের সম্পাদক শিক্ষক সন্দীপ পন্ডিত জানান,"১৯৮০ সালে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে মহিষামুড়ি গ্রামের শিক্ষা ও সংস্কৃতির বিকাশে অনামিকা ক্লাব এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে"।

খুদে পড়ুয়াদের গল্প শোনাচ্ছেন আমতার দাদু-ঠাকুমারা

খুদে পড়ুয়াদের গল্প শোনাচ্ছেন আমতার দাদু-ঠাকুমারা পৃথ্বীশরাজ কুন্তী: সূর্যবংশের রাজা ভগীরথ কীভাবে মর্ত্যে গঙ্গাকে এনেছিলেন সেই গল্পই একমনে শুনছিল অঙ্কিতা,শ্রীকান্ত,শৌভিকের মতো খুদেরা।গল্প পড়ার মতো গল্প শোনা বা শোনানো উভয়ই বঙ্গ সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অঙ্গ।ফেসবুক, হোয়াটসঅ্যাপের যুগে হারিয়ে যেতে বসেছে গল্পপাঠের আসর।'শোলোক বলা কাজলা দিদি' হারিয়ে গেলেও, নাতি-নাতনিদের গল্প শোনাতে নিয়ম করে বিদ্যালয়ে হাজির হচ্ছেন দাদু-ঠাকুমারা।রাজরাজার গল্প হোক বা গোপালভাঁড়, রূপকথার রাজকন্যের গল্প হোক কিংবা স্বাধীনতা সংগ্রামের কাহিনী- চেটেপুটে তার স্বাদ আস্বাদন করছে খুদে শিক্ষার্থীরা।শিশুদের মধ্যে গল্পের মাধ্যমে শিক্ষা ও নীতিবোধ গড়ে তুলতে এমনই অভিনব উদ্যোগ নিয়েছে আমতা-১ ব্লকের আওড়গাছি প্রাথমিক বিদ্যালয়।আমতার উপকন্ঠে অবস্থিত এই বিদ্যালয়ের বেশিরভাগ পড়ুয়াই প্রান্তিক পরিবারের।নুন আনতে পান্তা ফুরোনো পরিবার।রূপকথার দুনিয়া অজানাই ওদের কাছে।পড়ুয়াদের তাই গল্পের আসরে সামিল করার বিশেষ উদ্যোগ নিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।এই বিশেষ কর্মসূচির নাম দেওয়া হয়েছে 'ঠাকুমার ঝুলি,ঠাকুরদার ঝোলা'।প্রতি সপ্তাহে ...

সপ্তাহভর উৎসবের আবহে মেতে ওঠে তাজপুর

সপ্তাহভর উৎসবের আবহে মেতে ওঠে তাজপুর নিজস্ব প্রতিনিধি: শরৎ অতিক্রম করে হেমন্ত এসেছে আমাদের দ্বারে।হেমন্তের প্রভাব প্রকৃতি বা আবহাওয়ায় সেভাবে না প্রত্যক্ষ করা গেলেও বঙ্গপ্রকৃতিতে রয়েছে তার বিশেষ ছাপ।হেমন্ত মানেই বাঙালি চন্দননগর কিমবা কৃষ্ণনগর অভিমুখী।এর বাইরেও জগদ্ধাত্রীর আরাধনায় মেতে ওঠেন বিভিন্ন জেলাবাসী।সেরকমই এক গ্রাম হাওড়া জেলার আমতা-২ ব্লকের তাজপুর।দামোদর তীরবর্তী এই গ্রামে সারাবছর বিভিন্ন উৎসব বা পুজো হলেও জগদ্ধাত্রী পুজোর জন্য এই গ্রাম বিশেষ সুখ্যাতি লাভ করেছে।না,একাধিক থিমের পুজো নয়।একটি মাত্র পুজো যার বর্তমান বয়স ৪০।৩০ ফুটের মৃন্ময়ী সাবেকী মাতৃমূর্তি।জেলার বিভিন্ন প্রান্তে মূলত নবমী থেকে আরাধনা শুরু হলেও তাজপুর নেহেরু স্মৃতি সংঘের মাতৃ আরাধনা শুরু হয় ষষ্ঠী থেকেই।থাকে সপ্তাহব্যাপী মেলা,বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান,আতসবাজি।আয়োজন করা হয় নরনারায়ণ সেবার।      এভাবেই উৎসবের আবহে মেতে উঠে অগণিত মানুষের উপস্থিতিতে কলকাকলিমুখর হয়ে ওঠে গ্রামীণ হাওড়ার এই পূজাপ্রাঙ্গণ।

মরীচিকার শারদীয়া সংখ্যা প্রকাশ(আমতা পাব্লিক লাইব্রেরির প্রেক্ষাগৃহে)

মরীচিকার শারদীয়া সংখ্যা প্রকাশ নিজস্ব প্রতিনিধি: উলুবেড়িয়া কলেজের ইংরেজি বিভাগের গুটিকয়েক প্রাক্তনীর হাত ধরে উলুবেড়িয়ার বুকে পথচলা শুরু করেছিল 'মরীচিকা' সাহিত্য গোষ্ঠী।সম্প্রতি প্রকাশিত হল 'মরীচিকা' সাহিত্য পত্রিকার চতুর্থ সংখ্যা।শারদীয়া সংখ্যার উন্মোচন উপলক্ষে আমতা পাব্লিক লাইব্রেরির প্রেক্ষাগৃহে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট প্রাবন্ধিক বরুণ বন্দ্যোপাধ্যায়,শিক্ষিকা-বাচিকশিল্পী জয়িতা বন্দ্যোপাধ্যায় প্রমুখ।সাহিত্যগোষ্ঠীর সম্পাদিকা শিক্ষিকা মৌনিশা ঘোষ বন্দ্যোপাধ্যায় জানান,প্রতিবারের মতো এবারও পত্রিকা বিক্রির অর্থে দুঃস্থ শিশুদের পাশে দাঁড়াবেন তাঁরা।

কালীপুজোয় সামাজিক বার্তা আমতার সোনামুই গ্রামে

নিজস্ব প্রতিনিধি : সবে শেষ হয়েছে আলোর উৎসব দীপাবলি,সম্প্রীতির উৎসব ভ্রাতৃদ্বিতীয়া।এমনই এক শুভ লগ্নে অশুভশক্তির বিনাশীনি দেবী কালীর আরাধনা উপলক্ষ্যে মেতে উঠেছিল গ্রামীণ হাওড়ার সোনামুই গ্রাম।একটি গ্রামের মধ্যে বেশ কয়েকটি বিগ বাজেটের পুজো।তাদেরই মধ্যে অন্যতম সোনামুই খেয়ালী সংঘ।কেবলমাত্র উৎসবকে ধর্মীয় গন্ডীর মধ্যেই আবদ্ধ করে রাখেনি এই সংস্থা।মুমূর্ষু রোগীদের উদ্দেশ্যে রক্তদান শিবির,পানীয় জল ও প্লাস্টিক সম্পর্কে সচেতনতা শিবিরের মতো বিভিন্ন সমাজসচেতনমূলক কর্মসূচির আয়োজনের মধ্য দিয়ে ধর্মের প্রধান লক্ষ্য শান্তি ও সেবার বার্তাকে জনমানসে তুলে ধরেছে আমতা-১ ব্লকের এই সংস্থা। 'দীপান্বিতা সম্মান' ও রক্তদানের সূচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আমতা-১ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক লোকনাথ সরকার।এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট অধ্যাপক শান্তনু ঘোষাল,প্রধান শিক্ষক দয়াময় ভট্টাচার্য,অরুণ খাঁ,গোপালচন্দ্র পারাল সহ শিক্ষা ও সংস্কৃতি জগতের একঝাঁক উজ্জ্বল ব্যক্তিত্ব।এর পাশাপাশি রয়েছে তিনদিনব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান।