নিজস্ব প্রতিনিধি: আমতা-২ ব্লকের মহিষামুড়ি গ্রামের সুস্থ সংস্কৃতির ধারক ও বাহক অনামিকা ক্লাব।তাদের পুজো এবার ৪১ তম বর্ষে পদার্পণ করল।এই উপলক্ষ্যে তিনদিনব্যাপী বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে মহিষামুড়ি গ্রামে।এবছরের ভাবনা 'ঐক্যের ভারত ও প্লাস্টিকমুক্ত নির্মল পরিবেশ'।জাতীয় পতাকা উত্তোলন ও রামকৃষ্ণ পরমহংসদেবের প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা।উদ্বোধনী মঞ্চ থেকে স্থানীয় মেধাবী ছাত্রছাত্রীদের সম্মান জানানোর পাশাপাশি আয়োজক সংস্থার পক্ষ থেকে গ্রামের অসহায় মানুষদের হাতে কম্বল তুলে দেওয়া হয়।এর পাশাপাশি রয়েছে নৃত্য,সঙ্গীত,অঙ্কন প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।মহিষামুড়ি অনামিকা ক্লাবের সম্পাদক শিক্ষক সন্দীপ পন্ডিত জানান,"১৯৮০ সালে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে মহিষামুড়ি গ্রামের শিক্ষা ও সংস্কৃতির বিকাশে অনামিকা ক্লাব এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে"।
নিজস্ব প্রতিনিধি: ভিড় জমিয়েছেন সাইফুল,গোলাম,রমা,তাপসের মতো কয়েকশো শিশু-যুব-নারী।মঞ্চে কখনো উপস্থাপিত হচ্ছে শ্রীখোল,আবার কখনো বেজে উঠছে বাঁশির সুরধ্বনি।এমনই এক সুস্থ সাংস্কৃতিক আবহের মধ্যে দিয়ে সমাজের সর্বস্তরের মানুষকে সংহতির আলিঙ্গনে আবদ্ধ করতে আমতা সম্প্রীতি উৎসব কমিটির উদ্যোগে আমতা-২ ব্লকের তাজপুর এম.এন রায় ইন্সটিটিউশান প্রাঙ্গণে শুরু হল তিনদিনব্যাপী 'আমতা সম্প্রীতি উৎসব'।চলবে ২৯ শে ডিসেম্বর পর্যন্ত।তিনদিনের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে রয়েছে আদিবাসী নৃত্য,বিভিন্ন প্রাদেশিক নৃত্য,লোকগীতির আসর,বাংলা সঙ্গীত জগতের একঝাঁক উজ্জ্বল তারকার সঙ্গীতানুষ্ঠান।গানের ডালি নিয়ে উপস্থিত থাকবেন প্রখ্যাত গায়ক সিধু। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক পুলক রায়,প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা অভিষেক চ্যাটার্জী,হাওড়া জেলা পরিষদের সহকারী সভাধিপতি অজয় ভট্টাচার্য,হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপার সৌম্য রায়,রাজ্য স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান অধ্যাপক সৌমিত্র সরকার সহ শিক্ষা ও সংস্কৃতি জগতের বহু বিদগ্ধজন।উদ্বোধনী মঞ্চ থেকে বিধায়ক পুলক রায় বলেন,কিছু অশুভ শক্তি ভারতের গৌরবময়কে ঐতি...
Comments
Post a Comment