Skip to main content

খুদে পড়ুয়াদের গল্প শোনাচ্ছেন আমতার দাদু-ঠাকুমারা

খুদে পড়ুয়াদের গল্প শোনাচ্ছেন আমতার দাদু-ঠাকুমারা


পৃথ্বীশরাজ কুন্তী: সূর্যবংশের রাজা ভগীরথ কীভাবে মর্ত্যে গঙ্গাকে এনেছিলেন সেই গল্পই একমনে শুনছিল অঙ্কিতা,শ্রীকান্ত,শৌভিকের মতো খুদেরা।গল্প পড়ার মতো গল্প শোনা বা শোনানো উভয়ই বঙ্গ সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অঙ্গ।ফেসবুক, হোয়াটসঅ্যাপের যুগে হারিয়ে যেতে বসেছে গল্পপাঠের আসর।'শোলোক বলা কাজলা দিদি' হারিয়ে গেলেও, নাতি-নাতনিদের গল্প শোনাতে নিয়ম করে বিদ্যালয়ে হাজির হচ্ছেন দাদু-ঠাকুমারা।রাজরাজার গল্প হোক বা গোপালভাঁড়, রূপকথার রাজকন্যের গল্প হোক কিংবা স্বাধীনতা সংগ্রামের কাহিনী- চেটেপুটে তার স্বাদ আস্বাদন করছে খুদে শিক্ষার্থীরা।শিশুদের মধ্যে গল্পের মাধ্যমে শিক্ষা ও নীতিবোধ গড়ে তুলতে এমনই অভিনব উদ্যোগ নিয়েছে আমতা-১ ব্লকের আওড়গাছি প্রাথমিক বিদ্যালয়।আমতার উপকন্ঠে অবস্থিত এই বিদ্যালয়ের বেশিরভাগ পড়ুয়াই প্রান্তিক পরিবারের।নুন আনতে পান্তা ফুরোনো পরিবার।রূপকথার দুনিয়া অজানাই ওদের কাছে।পড়ুয়াদের তাই গল্পের আসরে সামিল করার বিশেষ উদ্যোগ নিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।এই বিশেষ কর্মসূচির নাম দেওয়া হয়েছে 'ঠাকুমার ঝুলি,ঠাকুরদার ঝোলা'।প্রতি সপ্তাহে একজন করে অভিজ্ঞ গল্প 'দাদু' অথবা 'ঠাকুমা'কে আনা হয় 'ঠাকুমার ঝুলি'র আসরে।তাঁদের কেউ প্রাক্তন শিক্ষক,কেউ আবার সাহিত্যজগতের সাথে প্রত্যক্ষভাবে যুক্ত।তাঁরা টিফিন ব্রেকে গল্প শোনান।

সতরঞ্জির মাঝে বসেন গল্প দাদুরা আর তার সামনে ভিড় জমায় উৎসুক খুদের দল।দাদু তাঁর ঝুলি থেকে বের করেন একের পর এক গল্পের ডালি।কোনোটা শেখায় নৈতিকতা আবার কোনোটা বা নির্ভীক হওয়ার সাহস জোগায়।বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ রঞ্জন রীত জানান,এটি একটি ধারাবাহিক কর্মসূচি।শিক্ষারই অঙ্গ হিসাবে এই বিশেষ কর্মসূচি চলছে বেশ কয়েকমাস ধরে।শ্রোতা ও গল্পকথক উভয় পক্ষ থেকেই ভালো সাড়া পাওয়া গেছে।ইতিমধ্যেই তাপস ভুঁইয়া,শ্রাবণী মান্না,নিমাইচন্দ্র কাঁড়ারের মতো দাদু-ঠাকুমারা এই আসরে অংশ নিয়েছেন।প্রাক্তন শিক্ষক নিমাই চন্দ্র কাঁড়ার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন,'গল্পের ছলে খুদেদের শিক্ষাদান সত্যিই এক প্রশংসনীয় প্রয়াস'।শুধু রূপকথার গল্পই নয়,থাকে পরিবেশ চেতনার বিশেষ গল্প।পড়ুয়া মুকুল দোলুইয়ের কথায়,তাদের খুব আনন্দ দেয় দাদু-ঠাকুমারা গল্প বলার মাধ্যমে।থাকে ঈশপের গল্প,পঞ্চতন্ত্রের গল্প,ভ্রমণ কাহিনী,ইতিহাসের গল্প,বীর সংগ্রামের কাহিনী।কেবল পড়ুয়ারাই নন,আসরে অংশ নেন বিদ্যালয়ের রন্ধন কর্মীরা।তেমনই একজন রন্ধন কর্মী শ্যামলী আদকের কথায়,'মাঝেমধ্যে আমিও শুনতে বসি,বেশ ভালো লাগে'।দুই সহ-শিক্ষক সৌমেন মন্ডল ও প্রীতি চোঙদার জানান, পড়ুয়ারাই আমাদের আগামীর পথদ্রষ্টা।তাই তাদের মধ্যে পাঠ্যবইয়ের বাইরেও গল্প বলার মধ্য দিয়ে মানবিক মূল্যবোধ,পরিবেশ সম্পর্কে সচেতনতা ও কুসংস্কারমুক্ত মন গড়ে তুলতে তাঁরা ধারাবাহিকভাবে এই আসর চালিয়ে যাবেন।শুভাশিস,অঙ্কিতা,মুকুলরা শুনবে আরও আরও রাবণ বধের মতো পৌরাণিক গল্প কিমবা পরিবেশের জন্য গ্রেটা থুনবার্গের অদম্য লড়াইয়ের গল্প।   🙏


Comments

Popular posts from this blog

সৌহার্দ্যের বার্তা নিয়ে আমতার তাজপুরে শুরু হল সম্প্রীতি উৎসব

নিজস্ব প্রতিনিধি: ভিড় জমিয়েছেন সাইফুল,গোলাম,রমা,তাপসের মতো কয়েকশো শিশু-যুব-নারী।মঞ্চে কখনো উপস্থাপিত হচ্ছে শ্রীখোল,আবার কখনো বেজে উঠছে বাঁশির সুরধ্বনি।এমনই এক সুস্থ সাংস্কৃতিক আবহের মধ্যে দিয়ে সমাজের সর্বস্তরের মানুষকে সংহতির আলিঙ্গনে আবদ্ধ করতে আমতা সম্প্রীতি উৎসব কমিটির উদ্যোগে আমতা-২ ব্লকের তাজপুর এম.এন রায় ইন্সটিটিউশান প্রাঙ্গণে শুরু হল তিনদিনব্যাপী 'আমতা সম্প্রীতি উৎসব'।চলবে ২৯ শে ডিসেম্বর পর্যন্ত।তিনদিনের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে রয়েছে আদিবাসী নৃত্য,বিভিন্ন প্রাদেশিক নৃত্য,লোকগীতির আসর,বাংলা সঙ্গীত জগতের একঝাঁক উজ্জ্বল তারকার সঙ্গীতানুষ্ঠান।গানের ডালি নিয়ে উপস্থিত থাকবেন প্রখ্যাত গায়ক সিধু। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক পুলক রায়,প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা অভিষেক চ্যাটার্জী,হাওড়া জেলা পরিষদের সহকারী সভাধিপতি অজয় ভট্টাচার্য,হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপার সৌম্য রায়,রাজ্য স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান অধ্যাপক সৌমিত্র সরকার সহ শিক্ষা ও সংস্কৃতি জগতের বহু বিদগ্ধজন।উদ্বোধনী মঞ্চ থেকে বিধায়ক পুলক রায় বলেন,কিছু অশুভ শক্তি ভারতের গৌরবময়কে ঐতি...

এক টুকরো শান্তির নীড়ে চলছে পাঠদান,সবুজের সমারোহে সেজে উঠেছে গ্রামীণ হাওড়ার নাওদা নয়নচন্দ্র বিদ্যাপীঠ

পৃথ্বীশরাজ কুন্তী: নীলসাদা বিল্ডিংগুলি যেন একটুকরো শান্তির নীড়,আর তার মধ্যে প্রাণের স্ফুরণ ঘটাচ্ছে নবপ্রজন্মের তরতাজা প্রাণগুলো।শিক্ষাঙ্গন হোক মুক্তাঙ্গন।শিক্ষার সাথে ওতোপ্রোতোভাবে জড়িত স্বাস্থ্য।তাই শিক্ষাঙ্গনে স্বাস্থ্যকর সবুজ নির্মল পরিবেশ গড়ে তোলা আবশ্যক।আর সেই ভাবনাকে প্রাধান্য দিয়েই বিদ্যালয়কে পড়ুয়াদের কাছে মুক্তাঙ্গন রূপে গড়ে তুলতে একগুচ্ছ অভিনব ভাবনার বাস্তবায়ন ঘটিয়েছে শ্যামপুর-২ ব্লকের নাওদা নয়নচন্দ্র বিদ্যাপীঠ। বিদ্যালয় চত্বরে প্রবেশ করার সময়ই অদ্ভুত সুন্দর ভালোলাগা তৈরি হয়ে যাবে বিদ্যালয়ের পারিপার্শ্বিক নীরব সবুজ পরিবেশে।মুহুর্তের মধ্যেই যে কেউ এই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রেমে পরবে তা নির্দ্বিধায় বলাই যায়।না শুধু বিদ্যালয় চত্বর জুড়ে অনন্যসুন্দর পরিবেশ গড়ে তোলাই নয়,সমানতালে বিভিন্ন সৃজনশীল ভাবনার প্রতিফলন ঘটেছে বিদ্যালয় চত্বরজুড়ে।জল সংরক্ষণের ভাবনাকে প্রাধান্য দিয়ে গড়ে উঠেছে বৃষ্টির জল পুনর্ব্যবহারের বিশেষ ব্যবস্থা।  পাশাপাশি,২-৩ ফুট গর্ত করে সেখানে সোকপিট করে তৈরি  হয়েছে ভৌমজল সঞ্চয়ের জন্য বিশেষ ব্যবস্থা...

আমতা-রাণীহাটি রোডে দুর্ঘটনা,মৃত ১,আহত বহু

নিজস্ব প্রতিনিধি: হাওড়া জেলার অন্যতম গুরুত্বপূর্ণ আমতা-রাণীহাটি রোড।এই ব্যস্ত রোডের ছোটোপুলের কাছে আজ দুপুর ১২ টা নাগাদ আমতা-এয়ারপোর্ট রুটের একটি বাসের সাথে মারুতির দুর্ঘটনা ঘটে।সূত্রের খবর,আজ সকালে যাত্রীবোঝাই বাসটির সাথে মারুতি গাড়িটির সংঘর্ষের ফলে বাস ও মারুতি উভয়ই নিয়ন্ত্রণ হারিয়ে পাশের নয়ানজুলিতে উল্টে যায়। জানা গেছে,এখনো পর্যন্ত মৃত ১ জন ও আহতের সংখ্যা ১৯।জানা গেছে,মৃতের নাম শিশু মালিক। দুর্ঘটনায় খবর পেয়েই উদ্ধারকাজে হাত লাগান স্থানীয় মানুষ।ক্রেনের সাহায্যে গাড়িগুলোকে খাদ থেকে তোলার কাজ চলছে।