Skip to main content

অসহায়ের সহায় হয়ে এগিয়ে এলেন বিডিও সহ প্রশাসনিক আধিকারিকরা

নিজস্ব প্রতিনিধি: সকাল থেকেই আকাশের মুখ ভার।কুয়াশাচ্ছন্ন সকালে ঘুম থেকে উঠেই সৌভিক,মানস,কৃষ্ণা,সুরজিৎরা হাজির হয়েছিলেন সাবগাছতলার মোড়ে।তারপর সেখান থেকে এক হয়ে লালমাটির রাস্তা ধরে প্রকৃতির অপরূপ শোভা আর গ্রামীণ মানুষের জীবন সংগ্রামের জ্যান্ত কোলাজকে চাক্ষুষ করতে করতে তাঁরা পৌঁছে গিয়েছিলেন আমতা-২ ব্লকের ঝামটিয়া গ্রামের খালেরপাড়ে।যুবক-যুবতীরা একে একে কুঁড়েঘরে গিয়ে মানুষের গায়ে তুলে দিলেন শীতের কম্বল।সাথে দেওয়া হল ফলের ব্যাগ।ওরা প্রত্যেকেই আমতার উদংয়ের স্বেচ্ছাসেবী সংগঠন 'স্বপ্ন দেখার উজান গাঙ'-এর সদস্য-সদস্যা।মালদহের হবিবপুর ব্লকের বিডিও শুভজিৎ জানা,মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমার খাদ্য ও সরবরাহ বিভাগের নিয়ামক প্রশান্ত মহাপাত্র,বাঙালপুর জ্যোতির্ময়ী উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা সাহানা রায় দাস ও শিক্ষিকা অর্পিতা পাঁজার উদ্যোগেই মূলত এহেন আয়োজন।শুভজিৎ জানা বাগনান-১ ব্লকের ভূঁয়েড়া গ্রামের বাসিন্দা।শুভজিৎ কর্মব্যস্ততার কারণে সশরীরে উপস্থিত না থাকতে পারলেও ফুলেশ্বরের বাসিন্দা প্রশান্ত নিজে হাতে শীতার্ত অসহায় মানুষকে কম্বল ও ফল তুলে দেন।আশি বছরের অশীতিপর বৃদ্ধ-বৃদ্ধারা দু'হাত ভরে আশীর্বাদ করলেন।স্বেচ্ছাসেবী সংস্থাটির প্রতিষ্ঠাতা পৃথ্বীশরাজ কুন্তী জানান,তাঁদের সংগঠন গ্রামীণ হাওড়ার প্রান্তিক পড়ুয়াদের নিয়ে কাজ করে।তবে শীতে বহু মানুষের কম্বল প্রয়োজন হয়।তাই শীতব্যাপী বিভিন্ন জায়গায় এই কর্মসূচি তাঁরা নিয়েছেন।এদিন মোট ৫০ টি কম্বল তুলে দেওয়া হয় বলে পৃথ্বীশ জানান।
ড.ব্লু.সি.এস অফিসার প্রশান্তর কথায়,সমাজের বহু প্রান্তিক মানুষ এই শীতে অসহায় হয়ে দিনযাপন করেন।তাই এই ধরনের কর্মসূচি তিনি গ্রহণ করেছেন।প্রশান্তের স্ত্রী পেশায় শিক্ষিকা স্বাতী মন্ডল মহাপাত্রকে কাছে পেয়ে রূপসী,রোহিত,সঞ্চয়িতারা তাঁর কাছে আব্দার করল জ্যামিতি বক্স,কেডস,চার্জার লাইটের মতো সামগ্রীর।স্বাতী সেগুলি দ্রুত পূরণ করার আশ্বাস দেন।স্বেচ্ছাসেবী সংস্থাটির সম্পাদক তাপস পালের কথায়,তাঁরা যেহেতু শিক্ষার উপর কাজ করছেন তাই কম্বল প্রদানের সাথে সাথে ওইসমস্ত বাড়ির ছাত্রছাত্রীদের পাশে থাকতে তাঁরা চেষ্টা করবেন।কেউ নবম শ্রেণীর বইয়ের কথা বলেছেন,আবার কেউ জানিয়েছে খাতা ও পেনের কথা।দ্রুত তাঁদের প্রতিনিধিরা গিয়ে সেই সমস্ত সামগ্রী সংশ্লিষ্ট পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হবে বলেও তিনি জানান।

Comments

Popular posts from this blog

সৌহার্দ্যের বার্তা নিয়ে আমতার তাজপুরে শুরু হল সম্প্রীতি উৎসব

নিজস্ব প্রতিনিধি: ভিড় জমিয়েছেন সাইফুল,গোলাম,রমা,তাপসের মতো কয়েকশো শিশু-যুব-নারী।মঞ্চে কখনো উপস্থাপিত হচ্ছে শ্রীখোল,আবার কখনো বেজে উঠছে বাঁশির সুরধ্বনি।এমনই এক সুস্থ সাংস্কৃতিক আবহের মধ্যে দিয়ে সমাজের সর্বস্তরের মানুষকে সংহতির আলিঙ্গনে আবদ্ধ করতে আমতা সম্প্রীতি উৎসব কমিটির উদ্যোগে আমতা-২ ব্লকের তাজপুর এম.এন রায় ইন্সটিটিউশান প্রাঙ্গণে শুরু হল তিনদিনব্যাপী 'আমতা সম্প্রীতি উৎসব'।চলবে ২৯ শে ডিসেম্বর পর্যন্ত।তিনদিনের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে রয়েছে আদিবাসী নৃত্য,বিভিন্ন প্রাদেশিক নৃত্য,লোকগীতির আসর,বাংলা সঙ্গীত জগতের একঝাঁক উজ্জ্বল তারকার সঙ্গীতানুষ্ঠান।গানের ডালি নিয়ে উপস্থিত থাকবেন প্রখ্যাত গায়ক সিধু। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক পুলক রায়,প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা অভিষেক চ্যাটার্জী,হাওড়া জেলা পরিষদের সহকারী সভাধিপতি অজয় ভট্টাচার্য,হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপার সৌম্য রায়,রাজ্য স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান অধ্যাপক সৌমিত্র সরকার সহ শিক্ষা ও সংস্কৃতি জগতের বহু বিদগ্ধজন।উদ্বোধনী মঞ্চ থেকে বিধায়ক পুলক রায় বলেন,কিছু অশুভ শক্তি ভারতের গৌরবময়কে ঐতি...

এক টুকরো শান্তির নীড়ে চলছে পাঠদান,সবুজের সমারোহে সেজে উঠেছে গ্রামীণ হাওড়ার নাওদা নয়নচন্দ্র বিদ্যাপীঠ

পৃথ্বীশরাজ কুন্তী: নীলসাদা বিল্ডিংগুলি যেন একটুকরো শান্তির নীড়,আর তার মধ্যে প্রাণের স্ফুরণ ঘটাচ্ছে নবপ্রজন্মের তরতাজা প্রাণগুলো।শিক্ষাঙ্গন হোক মুক্তাঙ্গন।শিক্ষার সাথে ওতোপ্রোতোভাবে জড়িত স্বাস্থ্য।তাই শিক্ষাঙ্গনে স্বাস্থ্যকর সবুজ নির্মল পরিবেশ গড়ে তোলা আবশ্যক।আর সেই ভাবনাকে প্রাধান্য দিয়েই বিদ্যালয়কে পড়ুয়াদের কাছে মুক্তাঙ্গন রূপে গড়ে তুলতে একগুচ্ছ অভিনব ভাবনার বাস্তবায়ন ঘটিয়েছে শ্যামপুর-২ ব্লকের নাওদা নয়নচন্দ্র বিদ্যাপীঠ। বিদ্যালয় চত্বরে প্রবেশ করার সময়ই অদ্ভুত সুন্দর ভালোলাগা তৈরি হয়ে যাবে বিদ্যালয়ের পারিপার্শ্বিক নীরব সবুজ পরিবেশে।মুহুর্তের মধ্যেই যে কেউ এই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রেমে পরবে তা নির্দ্বিধায় বলাই যায়।না শুধু বিদ্যালয় চত্বর জুড়ে অনন্যসুন্দর পরিবেশ গড়ে তোলাই নয়,সমানতালে বিভিন্ন সৃজনশীল ভাবনার প্রতিফলন ঘটেছে বিদ্যালয় চত্বরজুড়ে।জল সংরক্ষণের ভাবনাকে প্রাধান্য দিয়ে গড়ে উঠেছে বৃষ্টির জল পুনর্ব্যবহারের বিশেষ ব্যবস্থা।  পাশাপাশি,২-৩ ফুট গর্ত করে সেখানে সোকপিট করে তৈরি  হয়েছে ভৌমজল সঞ্চয়ের জন্য বিশেষ ব্যবস্থা...

আমতা-রাণীহাটি রোডে দুর্ঘটনা,মৃত ১,আহত বহু

নিজস্ব প্রতিনিধি: হাওড়া জেলার অন্যতম গুরুত্বপূর্ণ আমতা-রাণীহাটি রোড।এই ব্যস্ত রোডের ছোটোপুলের কাছে আজ দুপুর ১২ টা নাগাদ আমতা-এয়ারপোর্ট রুটের একটি বাসের সাথে মারুতির দুর্ঘটনা ঘটে।সূত্রের খবর,আজ সকালে যাত্রীবোঝাই বাসটির সাথে মারুতি গাড়িটির সংঘর্ষের ফলে বাস ও মারুতি উভয়ই নিয়ন্ত্রণ হারিয়ে পাশের নয়ানজুলিতে উল্টে যায়। জানা গেছে,এখনো পর্যন্ত মৃত ১ জন ও আহতের সংখ্যা ১৯।জানা গেছে,মৃতের নাম শিশু মালিক। দুর্ঘটনায় খবর পেয়েই উদ্ধারকাজে হাত লাগান স্থানীয় মানুষ।ক্রেনের সাহায্যে গাড়িগুলোকে খাদ থেকে তোলার কাজ চলছে।