Skip to main content

আমতার বুকে শিল্পকলা উৎসব

পৃথ্বীশরাজ কুন্তী: গুজারপুর কৃষ্টি আর্ট একাডেমির উদ্যোগে আমতা পীতাম্বর উচ্চ বিদ্যালয়ে আয়োজিত হল 'সারা জেলা শিল্পকলা উৎসব-২০২০'।এই উপলক্ষ্যে আয়োজন করা হয় বসে আঁকো প্রতিযোগিতার।৪ টি বিভাগে অংশ নেয় প্রায় ৪৫০ জন প্রতিযোগী।প্রকাশিত হয় বিশেষ পত্রিকা 'পদক্ষেপ'।
আয়োজক সংস্থার পক্ষে শিল্পী অলোক দেয়াটী জানান,শিল্প-সংস্কৃতি--সাহিত্যের উন্মেষ ঘটানোর লক্ষ্যেই এহেন আয়োজন।গুণীজন সংবর্ধনার আয়োজন করা হয় বলেও তিনি জানান।

Comments