Skip to main content

আমতায় আত্মপ্রকাশ 'বাংলার গর্ব মমতা' কর্মসূচির

নিজস্ব প্রতিনিধি: একুশের বিধানসভাকে পাখির চোখ করে ইতিমধ্যেই ময়দানে নেমেছে রাজ্যের শাসকদল।লোকসভা ভোটের পর কর্মীদের চাঙ্গা করতে শুরু হয়েছিল 'দিদিকে বলো' কর্মসূচি।ইতিমধ্যেই এই অভিযানের সুফল পেয়েছে তৃণমূল।'দিদিকে বলো' কর্মসূচির পাশাপাশি কয়েকদিন আগেই 'বাংলার গর্ব মমতা' নামক বিশেষ কর্মসূচির ঘোষণা হয় ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র থেকে।শনিবার রাজ্যের বিভিন্ন বিধানসভা কেন্দ্রে কর্মী সম্মেলনের মধ্য দিয়ে 'বাংলার গর্ব মমতা' শীর্ষক কর্মসূচি নিয়ে নিজেদের জমিকে শক্ত করার কাজ শুরু করল তৃণমূল।রাজ্যের বিভিন্ন বিধানসভার মতো গ্রামীণ হাওড়ার আমতা কেন্দ্রের গাজীপুর ক্রাউন ফুটবল ময়দানে কর্মী সম্মেলনের মধ্য দিয়ে এই কেন্দ্রে শুরু হল এই বিশেষ কর্মসূচির কাজ।
শনিবার সকালে আয়োজিত এই বিশেষ সভায় আমতা-২ পঞ্চায়েত সমিতির সভাপতি তথা জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকান্ত কুমার পাল ছাড়াও বুথস্তর থেকে ব্লক স্তরের সকল নেতৃবৃন্দ সহ প্রায় ১২০০ কর্মী উপস্থিত ছিলেন।সুকান্ত পাল বলেন,"মুখ্যমন্ত্রী বাংলার ‘নবরূপকার’ হিসেবে আত্মপ্রকাশ করেছেন।রাজ্যে দু'ই শতাধিক প্রকল্পে প্রত্যেকটি মানুষ কোনও না কোনও ভাবে উপকৃত হচ্ছেন। সেকারণেই তাঁর হাত আরও শক্ত করতে এই কর্মসূচি অত্যন্ত সাহায্য করবে।"দলীয় নির্দেশমতো দীর্ঘ ৭৫ দিন ধরে এই অভিযানে বিভিন্ন প্রচারমূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলেও জানান সুকান্ত বাবু।

Comments

Popular posts from this blog

সৌহার্দ্যের বার্তা নিয়ে আমতার তাজপুরে শুরু হল সম্প্রীতি উৎসব

নিজস্ব প্রতিনিধি: ভিড় জমিয়েছেন সাইফুল,গোলাম,রমা,তাপসের মতো কয়েকশো শিশু-যুব-নারী।মঞ্চে কখনো উপস্থাপিত হচ্ছে শ্রীখোল,আবার কখনো বেজে উঠছে বাঁশির সুরধ্বনি।এমনই এক সুস্থ সাংস্কৃতিক আবহের মধ্যে দিয়ে সমাজের সর্বস্তরের মানুষকে সংহতির আলিঙ্গনে আবদ্ধ করতে আমতা সম্প্রীতি উৎসব কমিটির উদ্যোগে আমতা-২ ব্লকের তাজপুর এম.এন রায় ইন্সটিটিউশান প্রাঙ্গণে শুরু হল তিনদিনব্যাপী 'আমতা সম্প্রীতি উৎসব'।চলবে ২৯ শে ডিসেম্বর পর্যন্ত।তিনদিনের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে রয়েছে আদিবাসী নৃত্য,বিভিন্ন প্রাদেশিক নৃত্য,লোকগীতির আসর,বাংলা সঙ্গীত জগতের একঝাঁক উজ্জ্বল তারকার সঙ্গীতানুষ্ঠান।গানের ডালি নিয়ে উপস্থিত থাকবেন প্রখ্যাত গায়ক সিধু। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক পুলক রায়,প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা অভিষেক চ্যাটার্জী,হাওড়া জেলা পরিষদের সহকারী সভাধিপতি অজয় ভট্টাচার্য,হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপার সৌম্য রায়,রাজ্য স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান অধ্যাপক সৌমিত্র সরকার সহ শিক্ষা ও সংস্কৃতি জগতের বহু বিদগ্ধজন।উদ্বোধনী মঞ্চ থেকে বিধায়ক পুলক রায় বলেন,কিছু অশুভ শক্তি ভারতের গৌরবময়কে ঐতি...

এক টুকরো শান্তির নীড়ে চলছে পাঠদান,সবুজের সমারোহে সেজে উঠেছে গ্রামীণ হাওড়ার নাওদা নয়নচন্দ্র বিদ্যাপীঠ

পৃথ্বীশরাজ কুন্তী: নীলসাদা বিল্ডিংগুলি যেন একটুকরো শান্তির নীড়,আর তার মধ্যে প্রাণের স্ফুরণ ঘটাচ্ছে নবপ্রজন্মের তরতাজা প্রাণগুলো।শিক্ষাঙ্গন হোক মুক্তাঙ্গন।শিক্ষার সাথে ওতোপ্রোতোভাবে জড়িত স্বাস্থ্য।তাই শিক্ষাঙ্গনে স্বাস্থ্যকর সবুজ নির্মল পরিবেশ গড়ে তোলা আবশ্যক।আর সেই ভাবনাকে প্রাধান্য দিয়েই বিদ্যালয়কে পড়ুয়াদের কাছে মুক্তাঙ্গন রূপে গড়ে তুলতে একগুচ্ছ অভিনব ভাবনার বাস্তবায়ন ঘটিয়েছে শ্যামপুর-২ ব্লকের নাওদা নয়নচন্দ্র বিদ্যাপীঠ। বিদ্যালয় চত্বরে প্রবেশ করার সময়ই অদ্ভুত সুন্দর ভালোলাগা তৈরি হয়ে যাবে বিদ্যালয়ের পারিপার্শ্বিক নীরব সবুজ পরিবেশে।মুহুর্তের মধ্যেই যে কেউ এই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রেমে পরবে তা নির্দ্বিধায় বলাই যায়।না শুধু বিদ্যালয় চত্বর জুড়ে অনন্যসুন্দর পরিবেশ গড়ে তোলাই নয়,সমানতালে বিভিন্ন সৃজনশীল ভাবনার প্রতিফলন ঘটেছে বিদ্যালয় চত্বরজুড়ে।জল সংরক্ষণের ভাবনাকে প্রাধান্য দিয়ে গড়ে উঠেছে বৃষ্টির জল পুনর্ব্যবহারের বিশেষ ব্যবস্থা।  পাশাপাশি,২-৩ ফুট গর্ত করে সেখানে সোকপিট করে তৈরি  হয়েছে ভৌমজল সঞ্চয়ের জন্য বিশেষ ব্যবস্থা...

আমতা-রাণীহাটি রোডে দুর্ঘটনা,মৃত ১,আহত বহু

নিজস্ব প্রতিনিধি: হাওড়া জেলার অন্যতম গুরুত্বপূর্ণ আমতা-রাণীহাটি রোড।এই ব্যস্ত রোডের ছোটোপুলের কাছে আজ দুপুর ১২ টা নাগাদ আমতা-এয়ারপোর্ট রুটের একটি বাসের সাথে মারুতির দুর্ঘটনা ঘটে।সূত্রের খবর,আজ সকালে যাত্রীবোঝাই বাসটির সাথে মারুতি গাড়িটির সংঘর্ষের ফলে বাস ও মারুতি উভয়ই নিয়ন্ত্রণ হারিয়ে পাশের নয়ানজুলিতে উল্টে যায়। জানা গেছে,এখনো পর্যন্ত মৃত ১ জন ও আহতের সংখ্যা ১৯।জানা গেছে,মৃতের নাম শিশু মালিক। দুর্ঘটনায় খবর পেয়েই উদ্ধারকাজে হাত লাগান স্থানীয় মানুষ।ক্রেনের সাহায্যে গাড়িগুলোকে খাদ থেকে তোলার কাজ চলছে।