Skip to main content

Posts

আমতার পূর্ব গাজীপুরে আগুন,ঘটনাস্থলে দমকলের ২ টি ইঞ্জিন

নিজস্ব প্রতিনিধি: আজ বেলায় হঠাৎই আমতা-১ ব্লকের আমতা-বাগনান রোড সংলগ্ন পূর্ব গাজীপুর গ্রামের একটি খড়িবনে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়।আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। স্থানীয়দের অনুমান,প্রায় ১৫ বিঘা জমির খড়ি ভস্মীভূত হয়ে গেছে।ঘটনাস্থলে দমকলের দু'টি ইঞ্জিন ও আমতা থানার বিশাল পুলিশ বাহিনী আসে।এখন আগুন নিয়ন্ত্রণে।

বন্যপ্রাণ রক্ষায় এগিয়ে এলেন পঞ্চায়েত সমিতির সভাপতি

নিজস্ব প্রতিনিধি: সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থার পক্ষ থেকে বন্যপ্রাণ রক্ষায় রাজ্যের নানা প্রান্তে বিভিন্ন জনসচেতনতামূলক প্রচারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বেশ কিছুদিন ধরে।বন্যপ্রাণী সম্পর্কে মানুষও ক্রমে সচেতন হচ্ছেন।এবার বন্যপ্রাণ রক্ষায় সরাসরি এগিয়ে এলেন আমতা-২ পঞ্চায়েত সমিতির সভাপতি সুকান্ত কুমার পাল।জানা গেছে,আজ আমতা-২ ব্লকের নারিট থেকে কুশবেড়িয়ায় একটি কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে নারিট-কুশবেড়িয়া রোডের তেগেছিয়ার কাছে রাস্তায় একটি পেঁচাকে পরে থাকতে দেখেন তিনি। পেঁচাটির শরীরে সামান্য আঘাতও ছিল।তৎক্ষনাৎ সুকান্ত বাবু নিজের গাড়িতে পেঁচাটিকে তুলে নেন।তিনি ও তাঁর সহযাত্রী অভিজিৎ প্রামাণিক পেঁচাটিকে দ্রুত উদ্ধার করে নিয়ে এসে বন দপ্তরের কর্মীদের হাতে তুলে দেন।সুকান্ত পাল বলেন,"বন্যপ্রাণ রক্ষা ও সংরক্ষণে সকলকে এগিয়ে আসা প্রয়োজন।সমাজের সর্বস্তরে গড়ে তুলতে হবে সচেতনতা।"

মহিষামুড়ি অনামিকা সংঘের উদ্যোগে চলছে তিনদিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি: আমতা-২ ব্লকের মহিষামুড়ি গ্রামের সুস্থ সংস্কৃতির ধারক ও বাহক অনামিকা ক্লাব।তাদের পুজো এবার ৪১ তম বর্ষে পদার্পণ করল।এই উপলক্ষ্যে তিনদিনব্যাপী বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে মহিষামুড়ি গ্রামে।এবছরের ভাবনা 'ঐক্যের ভারত ও প্লাস্টিকমুক্ত নির্মল পরিবেশ'।জাতীয় পতাকা উত্তোলন ও রামকৃষ্ণ পরমহংসদেবের প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা।উদ্বোধনী মঞ্চ থেকে স্থানীয় মেধাবী ছাত্রছাত্রীদের সম্মান জানানোর পাশাপাশি আয়োজক সংস্থার পক্ষ থেকে গ্রামের অসহায় মানুষদের হাতে কম্বল তুলে দেওয়া হয়। এর পাশাপাশি রয়েছে নৃত্য,সঙ্গীত,অঙ্কন প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।মহিষামুড়ি অনামিকা ক্লাবের সম্পাদক শিক্ষক সন্দীপ পন্ডিত জানান,"১৯৮০ সালে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে মহিষামুড়ি গ্রামের শিক্ষা ও সংস্কৃতির বিকাশে অনামিকা ক্লাব এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে"।

শেষ মুহুর্তের প্রস্তুতিতে সেজে উঠছেন আমতার শতাব্দীপ্রাচীন সরস্বতী

নিজস্ব প্রতিনিধি:সময়টা ১৯০৫।বাংলা সহ ভারতের বিভিন্ন প্রান্তে ক্রমে মাথাচাড়া দিয়ে উঠছে জাতীয়তাবাদী আন্দোলন।অন্যদিকে,লর্ড কার্জনের একটি ঘোষণার পরিপ্রেক্ষিতে  হঠাৎই গর্জে উঠলো বাঙালি।ব্রিটিশ সরকারের বঙ্গভঙ্গের বিরুদ্ধে রুখে দাঁড়াতে দিকে দিকে শুরু হল সংঘবদ্ধ লড়াই।স্বাধীনতা সংগ্রামীরা ছাত্র-যুবদের মধ্যে সঞ্চার করলেন এই ক্ষোভের আগুন।কোথাও বিদেশী দ্রব্য বয়কট,কোথাও বা স্বদেশী দ্রব্যের প্রচলন।বঙ্গভঙ্গের বিরুদ্ধে সেই ক্ষোভের আঁচ এসে পড়ল সুপ্রাচীন বন্দর নগরী আমতার বুকে।মার্টিন রেল,পান্তুয়া,সতীপীঠ মেলাইচন্ডী মন্দির সমৃদ্ধ এই ঐতিহাসিক জনপদ মুহুর্তের মধ্যে যেন গর্জে উঠল।এই পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রয়োজন সংঘবদ্ধ শক্তির।আর সেই ঐক্য গড়ে তুলতে গেলে প্রয়োজন সাংগঠনিক শক্তির।আমতার ছাত্র-যুবদের একছাতার তলায় আনতে বেছে নেওয়া জল মাতৃশক্তি তথা বাগদেবীর আরাধনাকে।প্রথম বছরই তথা ১৯০৫ সালে মহাধুমধাম সহকারে অষ্টম পরী সহ ডাকের সাজে সুসজ্জিতা হয়ে মৃন্ময়ী মায়ের মন্ডপে আগমন ঘটে।১৯০৫ সালের সেই প্রথম পুজোয় পৌরহিত্য করেন বঙ্কিম চক্রবর্তী।মাতৃ আরাধনা ও ভোগ প্রস্তুতির জন্য গড়ে উঠল মাটির ঘর।তারই সাথে সংহতি স্থাপন...

পাতা ফাঁদে আটকে গেল লক্ষ্মীপেঁচা,গ্রামবাসীদের তৎপরতায় উদ্ধার

নিজস্ব প্রতিনিধি: বহুবার পুকুরে জাল দেওয়া নিয়ে প্রতিবাদে সোচ্চার হয়েছেন প্রকৃতি সচেতন বহু মানুষ।তাতেও টনক নড়েনি।পুকুর বাঁচাতে গিয়ে পাখীদের কাছে মারণফাঁদ পেতে বসছেন বহু মানুষ।আবারও সেরকমই পাতা মারণফাঁদে জড়িয়ে গেল একটি লক্ষ্মী পেঁচা।ঘটনাটি ঘটেছে উদয়নারায়ণপুর ব্লকের পালিয়াড়া গ্রামে।আজ সকালে পালিয়াড়া গ্রামের বাসিন্দা পেশায় শিক্ষক শ্যামল জানা স্থানীয় একটি পুকুরে পাতা জালে একটি পূর্ণ বয়স্ক লক্ষ্মীপেঁচাকে আটকে থাকতে দেখেন। তৎক্ষনাৎ পেঁচাটিকে উদ্ধার করে নিজের বাড়িতে আনেন।খবর দেন স্থানীয় পরিবেশকর্মী সৌরভ দোয়ারীকে।পা'য়ে ক্ষত সৃষ্টি হওয়ায় তিনি প্রাথমিক শুশ্রষা করেন এবং খবর দেন বন দপ্তরে।বন দপ্তরের কর্মীরা এসে আহত পেঁচাটিকে উদ্ধার করেন।সৌরব দোয়ারীর কথায়,"মানুষকে এব্যাপারে দ্রুত সচেতন হবে হবে"।

থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের পাশে দাঁড়াল বসন্তপুরের তরুণরা

নিজস্ব প্রতিনিধি: থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে আমতা-১ ব্লকের বসন্তপুর তরুণ সংঘের উদ্যোগে থ্যালাসেমিয়া গার্জিয়ান্স এসোসিয়েশনের সহযোগিতায় বসন্তপুর গ্রামে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির।মোট ৫০ জন রক্তদান করেন।প্রত্যেক রক্তদাতার হাতে আমতা-১ নং পঞ্চায়েত সমিতি থেকে দেওয়া মেহগিনি গাছের চারা তুলে দেওয়া হয়।এর পাশাপাশি,চক্ষু পরীক্ষা শিবির ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে জানান বসন্তপুর তরুণ সংঘের কর্তা দেবদাস চক্রবর্তী।

বাধা এসেছে তবুও লক্ষ্যে অবিচল থেকেছেন,স্বীকৃতিরূপে আমতার ভূমিপুত্র পেলেন 'পদ্মশ্রী'

নিজস্ব প্রতিনিধি:কখনো বাল্যবিবাহ প্রতিরোধ,কখনো বা সম্পূর্ণ একক প্রয়াসে নিজের বিদ্যালয়ে জাতীয় সঙ্গীত শুরু করেছেন,আবার স্থানীয় বাসিন্দাদের নিয়ে চোলাইয়ের ঠেক ভেঙেছেন।তার সাথে তিন তালাকের বিরুদ্ধে লড়াই চালিয়ে গেছেন।একই সঙ্গে বিদ্যালয়ে চালু করেছিলেন স্বামী বিবেকানন্দ,নেতাজি এবং রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী পালন।আর এসব করতে গিয়েই একরাশ বাধার সম্মুখীন হতে হয়েছিল এই উদ্যোমী কর্মবীরকে।জুটেছিল মা'র।তাঁকে খুন হওয়ারও সম্মুখীন হতে হয়েছিল।তবুও তিনি তাঁর লক্ষ্য থেকে পিছপা হননি।মাথা উঁচু করে অদম্য লড়াই চালিয়ে গেছেন।আর তারই স্বীকৃতি স্বরূপ এবছর দেশের চতুর্থ সর্বোচ্চ অসামরিক সম্মান 'পদ্মশ্রী'তে ভূষিত হতে চলেছেন আমতার ভূমিপুত্র কাজী মাসুম আখতার।বর্তমানে কোলকাতার বাসিন্দা হলেও মাসুম বাবুর জন্ম গ্রামীণ হাওড়ার আমতা-১ ব্লকের বসন্তপুর গ্রামের কাজীপাড়ায়।সেখানেই বেড়ে ওঠা।তারপর ১৯৮৮ সালে বসন্তপুর উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করে কোলকাতায় উচ্চশিক্ষা।ইতিহাসের কৃতি ছাত্র মাসুম আখতার পড়াশোনার পাশাপাশি ছাত্র রাজনীতিতে কোলকাতার অন্যতম মুখ হয়ে ওঠেন।বি.এড শেষ করেই স্কুল সার্ভিস কমিশনের পরী...