Skip to main content

শীতের আমেজকে সাথে নিয়ে পিকনিকে চলে আসুন আমতার উদং গ্রামে

পৃথ্বীশরাজ কুন্তী: শীতকাল মানেই সুখ-দুঃখ,হাসি-কান্নাকে ভুলে ছকেবাঁধা জীবনের বাইরে বেড়িয়ে শীতের আমেজকে সঙ্গী করে পরিবার-প্রিয়জনের সাথে চড়ুইভাতিতে মেতে ওঠা।হাতে মাত্র আর কয়েকটা দিন।তারপরই আসতে চলেছে বহুল আকাঙ্ক্ষিত বড়োদিন,নববর্ষ।ভাবছেন সবান্ধবে ও সপরিবারে এবার কোথায় যাবেন পিকনিকে! তাহলে বলব কুয়াশাকে সঙ্গী করে সকাল সকাল বেড়িয়ে পড়ুন।সোজা চলে আসুন গ্রামীণ হাওড়ার উদং গ্রামে।কিছুটা সময়ের জন্য আপনার অস্থায়ী ঠিকানা হোক দামোদর তীরবর্তী উদং ফুটবল মাঠ(বড়ো মাঠ নামে অধিক পরিচিত)।জমিয়ে আনন্দ করুন।
উপভোগ করুন প্রকৃতির অনন্যসুন্দর সৌন্দর্যকে।ঘুরে দেখুন আশপাশের ফুলকপি,সরিষা সহ বিভিন্ন ফসলের ক্ষেত;তবে হ্যাঁ সেল্ফির হিড়িকে দয়া করে চাষী ভাইয়ের পরিশ্রমকে নষ্ট করবেন না।বেলার টিফিন সেরেই হাঁটাপথে গন্তব্য হোক কাছেই থাকা হাওড়া জেলার অন্যতম পর্যটনক্ষেত্র উদং কালীমাতা আশ্রম।নিশ্চিতভাবে আশ্রমের শান্ত,নীরব প্রাঞ্জল পরিবেশ আপনার মনকে প্রশান্তি দেবে যে তা আর বলার অপেক্ষা রাখেনা।

খেয়া পার করে ঘুরে দেখতে পারেন আমতা-২ ব্লকের তাজপুর।তারপর ফিরে এসে মাঠে ফুটবল কিমবা ব্যাটবল হাতে নেমে যান।তারপর,পাতে গরম গরম ভাত আর...।অবশেষে,পড়ন্ত দুপুরে সূর্য যখন অস্তাচলে,মাঠ যখন ঢাকতে শুরু করবে হালকা কুয়াশায়,তখন কফির কাপে চুমুক দিয়ে আবারও ফিরে যেতে হবে নিত্যদিনের ডেরায়।

আর হ্যাঁ,অবশ্যই মনে রাখতে হবে থার্মোকল,ডিজে ব্যবহার করব না,যেখানে সেখানে আবর্জনা ফেলব না।আমার আপনার আনন্দ অপরের কাছে দুঃখ যেন না হয়ে ওঠে...

তাই আর বেশি দেরী না করে,বানিয়ে নিন প্ল্যান,সোজা পাড়ি দিয়ে দিন আমতা-১ ব্লকের উদং গ্রাম।



★পথনির্দেশ: রাণীহাটি>আমতা/বাগনান>ফতেপুর>ফতেপুর ফুটবল মাঠ(১০ মিনিটের পথ)

★আপনাদের সুবিধার্থে রইল গুগুল ম্যাপের লিঙ্ক:-
 https://maps.app.goo.gl/7KhbnsLiKQMFg1d47

Comments

Popular posts from this blog

সৌহার্দ্যের বার্তা নিয়ে আমতার তাজপুরে শুরু হল সম্প্রীতি উৎসব

নিজস্ব প্রতিনিধি: ভিড় জমিয়েছেন সাইফুল,গোলাম,রমা,তাপসের মতো কয়েকশো শিশু-যুব-নারী।মঞ্চে কখনো উপস্থাপিত হচ্ছে শ্রীখোল,আবার কখনো বেজে উঠছে বাঁশির সুরধ্বনি।এমনই এক সুস্থ সাংস্কৃতিক আবহের মধ্যে দিয়ে সমাজের সর্বস্তরের মানুষকে সংহতির আলিঙ্গনে আবদ্ধ করতে আমতা সম্প্রীতি উৎসব কমিটির উদ্যোগে আমতা-২ ব্লকের তাজপুর এম.এন রায় ইন্সটিটিউশান প্রাঙ্গণে শুরু হল তিনদিনব্যাপী 'আমতা সম্প্রীতি উৎসব'।চলবে ২৯ শে ডিসেম্বর পর্যন্ত।তিনদিনের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে রয়েছে আদিবাসী নৃত্য,বিভিন্ন প্রাদেশিক নৃত্য,লোকগীতির আসর,বাংলা সঙ্গীত জগতের একঝাঁক উজ্জ্বল তারকার সঙ্গীতানুষ্ঠান।গানের ডালি নিয়ে উপস্থিত থাকবেন প্রখ্যাত গায়ক সিধু। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক পুলক রায়,প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা অভিষেক চ্যাটার্জী,হাওড়া জেলা পরিষদের সহকারী সভাধিপতি অজয় ভট্টাচার্য,হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপার সৌম্য রায়,রাজ্য স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান অধ্যাপক সৌমিত্র সরকার সহ শিক্ষা ও সংস্কৃতি জগতের বহু বিদগ্ধজন।উদ্বোধনী মঞ্চ থেকে বিধায়ক পুলক রায় বলেন,কিছু অশুভ শক্তি ভারতের গৌরবময়কে ঐতি...

এক টুকরো শান্তির নীড়ে চলছে পাঠদান,সবুজের সমারোহে সেজে উঠেছে গ্রামীণ হাওড়ার নাওদা নয়নচন্দ্র বিদ্যাপীঠ

পৃথ্বীশরাজ কুন্তী: নীলসাদা বিল্ডিংগুলি যেন একটুকরো শান্তির নীড়,আর তার মধ্যে প্রাণের স্ফুরণ ঘটাচ্ছে নবপ্রজন্মের তরতাজা প্রাণগুলো।শিক্ষাঙ্গন হোক মুক্তাঙ্গন।শিক্ষার সাথে ওতোপ্রোতোভাবে জড়িত স্বাস্থ্য।তাই শিক্ষাঙ্গনে স্বাস্থ্যকর সবুজ নির্মল পরিবেশ গড়ে তোলা আবশ্যক।আর সেই ভাবনাকে প্রাধান্য দিয়েই বিদ্যালয়কে পড়ুয়াদের কাছে মুক্তাঙ্গন রূপে গড়ে তুলতে একগুচ্ছ অভিনব ভাবনার বাস্তবায়ন ঘটিয়েছে শ্যামপুর-২ ব্লকের নাওদা নয়নচন্দ্র বিদ্যাপীঠ। বিদ্যালয় চত্বরে প্রবেশ করার সময়ই অদ্ভুত সুন্দর ভালোলাগা তৈরি হয়ে যাবে বিদ্যালয়ের পারিপার্শ্বিক নীরব সবুজ পরিবেশে।মুহুর্তের মধ্যেই যে কেউ এই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রেমে পরবে তা নির্দ্বিধায় বলাই যায়।না শুধু বিদ্যালয় চত্বর জুড়ে অনন্যসুন্দর পরিবেশ গড়ে তোলাই নয়,সমানতালে বিভিন্ন সৃজনশীল ভাবনার প্রতিফলন ঘটেছে বিদ্যালয় চত্বরজুড়ে।জল সংরক্ষণের ভাবনাকে প্রাধান্য দিয়ে গড়ে উঠেছে বৃষ্টির জল পুনর্ব্যবহারের বিশেষ ব্যবস্থা।  পাশাপাশি,২-৩ ফুট গর্ত করে সেখানে সোকপিট করে তৈরি  হয়েছে ভৌমজল সঞ্চয়ের জন্য বিশেষ ব্যবস্থা...

আমতা-রাণীহাটি রোডে দুর্ঘটনা,মৃত ১,আহত বহু

নিজস্ব প্রতিনিধি: হাওড়া জেলার অন্যতম গুরুত্বপূর্ণ আমতা-রাণীহাটি রোড।এই ব্যস্ত রোডের ছোটোপুলের কাছে আজ দুপুর ১২ টা নাগাদ আমতা-এয়ারপোর্ট রুটের একটি বাসের সাথে মারুতির দুর্ঘটনা ঘটে।সূত্রের খবর,আজ সকালে যাত্রীবোঝাই বাসটির সাথে মারুতি গাড়িটির সংঘর্ষের ফলে বাস ও মারুতি উভয়ই নিয়ন্ত্রণ হারিয়ে পাশের নয়ানজুলিতে উল্টে যায়। জানা গেছে,এখনো পর্যন্ত মৃত ১ জন ও আহতের সংখ্যা ১৯।জানা গেছে,মৃতের নাম শিশু মালিক। দুর্ঘটনায় খবর পেয়েই উদ্ধারকাজে হাত লাগান স্থানীয় মানুষ।ক্রেনের সাহায্যে গাড়িগুলোকে খাদ থেকে তোলার কাজ চলছে।