Skip to main content

আমতার বিভিন্ন অঙ্গনওয়ারি কেন্দ্রে পালিত হল শিশুদিবস

 শিশুদের মাঝে আমতা-২
      পঞ্চায়েত সমিতির সভাপতি      
নিজস্ব প্রতিনিধি: আজকের শিশু,আগামীর সম্পদ।তাদের  মন ও চেতনার সঠিক বিকাশ অবশ্যই প্রয়োজন।ভারতের মতো উন্নয়নশীল দেশের শিশুদের মানসিক ও শারীরিক বিকাশের সেই কাজটাই ১৯৭৫ সাল থেকে করে আসছে 'Integrated Child Development Services'(I.C.D.S) নামক প্রকল্প।
এই প্রকল্পের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের অঙ্গণওয়াড়ি কেন্দ্রগুলিতে খেলার ছলে ৬ বছরের নীচের শিশুদের শিক্ষাদান ও সুস্বাস্থ্য গড়ে তোলার কাজ করা হয়।শিশুদিবসে সুকুমারমতি সেই সকল শিশুর মধ্যে সুস্থ সংস্কৃতির শুভবার্তা পৌঁছে দিতে রাজ্যের বিভিন্ন প্রান্তের অঙ্গণওয়াড়ি কেন্দ্রগুলির মতো আমতা-১ ও আমতা-২ ব্লকের অঙ্গণওয়াড়ি কেন্দ্রগুলিতে পালিত হল শিশুদিবস।সকালে বিভিন্ন কেন্দ্রে জওহরলাল নেহেরুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের পাশাপাশি কোথাও ছোটো শিশুরা শোনাল ছড়া,আবার কোথাও বা খুদেরা গাইল গান।
শিশু দিবসে শিশুদের আনন্দদানের উদ্দেশ্যে মহিষামুড়ি গ্রামের একটি অঙ্গণওয়াড়ি কেন্দ্রে তাদের মাঝে উপস্থিত হয়ে খুদেদের হাতে চকোলেট তুলে দেন আমতা-২ পঞ্চায়েত সমিতির সভাপতি সুকান্ত পাল।সুকান্ত বাবু বলেন,শিশুরাই আগামীর রূপকার।তাই সুন্দর পৃথিবী গড়ার লক্ষ্যে তাদের মধ্যে সুস্থ সংস্কৃতির ধারাকে সঞ্চারিত করতে হবে।শিশুদের পাশাপাশি তাদের অভিভাবিকারাও আজকের এই অনুষ্ঠানে সামিল হয়েছিলেন।

Comments

Popular posts from this blog

সবুজ সচেতনতায় অভিনব পদক্ষেপ শ্যামপুরের স্কুলে,পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হল বিশেষ পেন

নিজস্ব প্রতিনিধি: দূষণের ফলে একদিকে যেমন  গলছে বরফ,বাড়ছে তাপমাত্র,তেমনই রাজধানী দিল্লি ঢেকে যাচ্ছে কুয়াশায়।এই দানবীয় শক্তির মূলে কুঠারাঘাত হানতে না পারলে অনতিদূরেই অপেক্ষা করছে ঘোরতর বিপদ।আর এই দানবীয় শক্তিকে রোধ করতে প্রয়োজন সবুজের।সবুজ রোপণ ও তার সঠিক পরিচর্যার।আর সেই বার্তাই নব প্রজন্মের মধ্যে সঞ্চারিত করতে অভিনব উদ্যোগ নিল শ্যামপুর-২ ব্লকের নাওদা নয়নচন্দ্র বিদ্যাপীঠ।বিদ্যালয় কর্ত্তৃপক্ষের তরফে প্রায় ৩০০ পড়ুয়ার হাতে তুলে দেওয়া হল বিশেষ ধরনের পেন যার মধ্যে রয়েছে বিভিন্ন গাছের বীজ।পেন ব্যবহারের পর তা ফেলে দিলে সেই বীজ মাটিতে পরে গাছ সৃষ্টি হবে বলে জানান বিদ্যালয়ের শিক্ষিকা সুচন্দ্রিমা সেনগুপ্ত। তিনি আরও জানান,পেনগুলি তৈরি করেছে শ্যামপুরের 'আলোর দিশা' নামক একটি সংস্থা।বিদ্যালয়ে উপস্থিত হয়ে ছাত্রছাত্রীদের হাতে পেন তুলে দেন স্থানীয় অবর বিদ্যালয় পরিদর্শক অমিত দাস।এর পাশাপাশি খুব শীঘ্রই স্থানীয় বাজারে কাগজের ঠোঙায় বীজ দিয়ে তা পৌঁছে দেওয়া হবে বলেও বিদ্যালয়ের তরফে জানানো হয়েছে।শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গৃহীত এই অভিনব পদক্ষেপ...

আমতা-রাণীহাটি রোডে দুর্ঘটনা,মৃত ১,আহত বহু

নিজস্ব প্রতিনিধি: হাওড়া জেলার অন্যতম গুরুত্বপূর্ণ আমতা-রাণীহাটি রোড।এই ব্যস্ত রোডের ছোটোপুলের কাছে আজ দুপুর ১২ টা নাগাদ আমতা-এয়ারপোর্ট রুটের একটি বাসের সাথে মারুতির দুর্ঘটনা ঘটে।সূত্রের খবর,আজ সকালে যাত্রীবোঝাই বাসটির সাথে মারুতি গাড়িটির সংঘর্ষের ফলে বাস ও মারুতি উভয়ই নিয়ন্ত্রণ হারিয়ে পাশের নয়ানজুলিতে উল্টে যায়। জানা গেছে,এখনো পর্যন্ত মৃত ১ জন ও আহতের সংখ্যা ১৯।জানা গেছে,মৃতের নাম শিশু মালিক। দুর্ঘটনায় খবর পেয়েই উদ্ধারকাজে হাত লাগান স্থানীয় মানুষ।ক্রেনের সাহায্যে গাড়িগুলোকে খাদ থেকে তোলার কাজ চলছে।

সৌহার্দ্যের বার্তা নিয়ে আমতার তাজপুরে শুরু হল সম্প্রীতি উৎসব

নিজস্ব প্রতিনিধি: ভিড় জমিয়েছেন সাইফুল,গোলাম,রমা,তাপসের মতো কয়েকশো শিশু-যুব-নারী।মঞ্চে কখনো উপস্থাপিত হচ্ছে শ্রীখোল,আবার কখনো বেজে উঠছে বাঁশির সুরধ্বনি।এমনই এক সুস্থ সাংস্কৃতিক আবহের মধ্যে দিয়ে সমাজের সর্বস্তরের মানুষকে সংহতির আলিঙ্গনে আবদ্ধ করতে আমতা সম্প্রীতি উৎসব কমিটির উদ্যোগে আমতা-২ ব্লকের তাজপুর এম.এন রায় ইন্সটিটিউশান প্রাঙ্গণে শুরু হল তিনদিনব্যাপী 'আমতা সম্প্রীতি উৎসব'।চলবে ২৯ শে ডিসেম্বর পর্যন্ত।তিনদিনের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে রয়েছে আদিবাসী নৃত্য,বিভিন্ন প্রাদেশিক নৃত্য,লোকগীতির আসর,বাংলা সঙ্গীত জগতের একঝাঁক উজ্জ্বল তারকার সঙ্গীতানুষ্ঠান।গানের ডালি নিয়ে উপস্থিত থাকবেন প্রখ্যাত গায়ক সিধু। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক পুলক রায়,প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা অভিষেক চ্যাটার্জী,হাওড়া জেলা পরিষদের সহকারী সভাধিপতি অজয় ভট্টাচার্য,হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপার সৌম্য রায়,রাজ্য স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান অধ্যাপক সৌমিত্র সরকার সহ শিক্ষা ও সংস্কৃতি জগতের বহু বিদগ্ধজন।উদ্বোধনী মঞ্চ থেকে বিধায়ক পুলক রায় বলেন,কিছু অশুভ শক্তি ভারতের গৌরবময়কে ঐতি...