নিজস্ব প্রতিনিধি: বাংলা ক্যালেন্ডারে সময়টা তখন ১১২৬। সেই সময়কার প্রথিতযশা বণিক শান্তি রায় ব্যবসা সূত্রে প্রায়শই দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তে পাড়ি দিতেন। তেমনই এক সফরে বেড়িয়ে রাত্রিযাপনের জন্য ঘাঁটি গাড়লেন বর্তমান আমতা-২ ব্লকের অমরাগড়ী গ্রামে।কথিত আছে,শান্তি বাবু সেই রাতেই গজলক্ষী দেবীর স্বপ্নাদেশ পান এবং সেই অনুযায়ী তিনি অমরাগড়ী গ্রামে 'গজলক্ষী মাতা এস্টেট' গড়ে তোলার সিদ্ধান্ত নেন।১১২৬ বঙ্গাব্দের ১৫ ই বৈশাখ প্রতিষ্ঠিত হল 'গজলক্ষী মাতা এস্টেট'।এক আদর্শ গ্রাম গড়ার লক্ষ্যে শান্তি রায় উদ্যোগী হয়ে বাইরে থেকে বিভিন্ন জাতি ও ধর্মের মানুষকে নিয়ে এলেন অমরাগড়ী গ্রামে।অন্যদিকে গ্রামের সার্বিক উন্নয়নে উদ্যোগী হল এই এস্টেট।গজলক্ষী মাতার মন্দিরের পাশাপাশি গড়ে উঠল শিব মন্দির।উল্লেখ্য,রায় বাড়িতে চালু হল রথযাত্রা,জন্মাষ্টমী,রাসযাত্রা,শিবরাত্রি,গাজন।এর পাশাপাশি স্থানীয় মানুষের মনোরঞ্জনের উদ্দেশ্যে চালু হয় দুর্গাপুজো।উল্লেখ্য,এই সুপ্রাচীন ট্রাস্ট পরিচালিত এবছরই দুর্গোৎসব এবার ৩০০ বছরে পদার্পণ করেছে।রাসপূর্ণিমাকে কেন্দ্র করে সেজে উঠেছে রায়বাড়ির রাসমঞ্চ। সুপ্রাচীন রাস উৎসবের সাক্ষী থাকতে গ্রামের বহু মানুষ ভিড় জমান রাসমন্দিরে।
এক টুকরো শান্তির নীড়ে চলছে পাঠদান,সবুজের সমারোহে সেজে উঠেছে গ্রামীণ হাওড়ার নাওদা নয়নচন্দ্র বিদ্যাপীঠ
পৃথ্বীশরাজ কুন্তী: নীলসাদা বিল্ডিংগুলি যেন একটুকরো শান্তির নীড়,আর তার মধ্যে প্রাণের স্ফুরণ ঘটাচ্ছে নবপ্রজন্মের তরতাজা প্রাণগুলো।শিক্ষাঙ্গন হোক মুক্তাঙ্গন।শিক্ষার সাথে ওতোপ্রোতোভাবে জড়িত স্বাস্থ্য।তাই শিক্ষাঙ্গনে স্বাস্থ্যকর সবুজ নির্মল পরিবেশ গড়ে তোলা আবশ্যক।আর সেই ভাবনাকে প্রাধান্য দিয়েই বিদ্যালয়কে পড়ুয়াদের কাছে মুক্তাঙ্গন রূপে গড়ে তুলতে একগুচ্ছ অভিনব ভাবনার বাস্তবায়ন ঘটিয়েছে শ্যামপুর-২ ব্লকের নাওদা নয়নচন্দ্র বিদ্যাপীঠ। বিদ্যালয় চত্বরে প্রবেশ করার সময়ই অদ্ভুত সুন্দর ভালোলাগা তৈরি হয়ে যাবে বিদ্যালয়ের পারিপার্শ্বিক নীরব সবুজ পরিবেশে।মুহুর্তের মধ্যেই যে কেউ এই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রেমে পরবে তা নির্দ্বিধায় বলাই যায়।না শুধু বিদ্যালয় চত্বর জুড়ে অনন্যসুন্দর পরিবেশ গড়ে তোলাই নয়,সমানতালে বিভিন্ন সৃজনশীল ভাবনার প্রতিফলন ঘটেছে বিদ্যালয় চত্বরজুড়ে।জল সংরক্ষণের ভাবনাকে প্রাধান্য দিয়ে গড়ে উঠেছে বৃষ্টির জল পুনর্ব্যবহারের বিশেষ ব্যবস্থা। পাশাপাশি,২-৩ ফুট গর্ত করে সেখানে সোকপিট করে তৈরি হয়েছে ভৌমজল সঞ্চয়ের জন্য বিশেষ ব্যবস্থা...

Comments
Post a Comment