Skip to main content

সবুজ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আমতার গ্রামে গড়ে উঠেছে ট্রি-ব্যাঙ্ক

নিজস্ব প্রতিনিধি: এব্যাঙ্কে সুদ মেলেনা ঠিকই,তবে সুদের থেকেও মেলে বেশিকিছু যার ফলাফল সুদূরপ্রসারী।বৃক্ষরোপণ,বৃক্ষপ্রদান সহ বিভিন্ন কর্মসূচির মাঝেই চারাগাছকে মহীরুহে পরিণত করার লক্ষ্যে আস্ত একটি 'ট্রি-ব্যাঙ্ক' গড়ে তুলেছে গ্রামীণ হাওড়ার আমতা-১ ব্লকের ফতেপুর জনসেবা সমিতি নামক এক পরিবেশপ্রেমী সংগঠন।বহু মানুষের বাড়ি সংলগ্ন স্থানে প্রাকৃতিকভাবে বিভিন্ন গাছের চারা জন্মায়।লোকবল হোক কিমবা স্থান সংকুলানের কারণেই হোক তা বাঁচানো ববহুক্ষেত্রে সম্ভব হয়না।ফতেপুর গ্রামের এই সংগঠনের সদস্যরা সেই সমস্ত চারাগাছ বিজ্ঞানসম্মত উপায়ে সংগ্রহ করে 'ট্রি-ব্যাঙ্ক'-এ নিয়ে আসেন ও তা যত্ন সহকারে বড়ো করে তোলেন।পাশাপাশি,ট্রি-ব্যাঙ্ক থেকে সম্পূর্ণ বিনামূল্যে গাছ নিয়ে গিয়ে আশপাশের বেশ কয়েকটি গ্রামের বহু মানুষ নিজেদের বাড়িতে রোপণ করেন বলে জানান সংস্থার সম্পাদক হেমন্ত দাস।শুধু তাই নয়,গাছ দেওয়ার পর সংগঠনের সদস্যরা নিয়ম করে সংশ্লিষ্ট ব্যক্তির বাড়িতে গিয়ে বসানো গাছ ও তার বৃদ্ধি পরিদর্শন করেন।এছাড়াও,কোনো ব্যক্তি তাঁর অব্যবহৃত জমিতে বৃক্ষরোপণ করতে চাইলে এই সংগঠনের  প্রতিনিধিরা গিয়ে গাছ বসিয়ে আসেন ও নিয়মিত পরিদর্শনে যান।সেইসব বসানো গাছ পরিচর্যার উপর বিশেষ পুরস্কারের ব্যবস্থা তাঁরা করেছেন বলে হেমন্ত বাবু জানান।ট্রি-ব্যাঙ্কে একসাথে তিনশো গাছ রাখার ব্যবস্থা রয়েছে।এই ব্যাঙ্কে স্থান পেয়েছে মেহগিনি,শিশু,সেগুন,লম্বুর মতো বিভিন্ন বৃক্ষ জাতীয় গাছ।
ফতেপুর জনসেবা সমিতির পক্ষ থেকে উদ্যোগ নিয়ে বিভিন্ন রাস্তার ধারে নিয়মিত বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয় বলে জানান সংস্থার সহ-সম্পাদক শ্যামল পাত্র।তাঁর কথায়,সাধারণ গ্রামীণ মানুষের মধ্যে সবুজপ্রীতি ও সবুজ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই উদ্যোগ।ট্রি-ব্যাঙ্কে মূলত গাছ আসে নুন্টিয়ার এক নার্সারি থেকে।নার্সারির মালিক রবীন্দ্রনাথ মন্ডল খুব স্বল্প মূল্যের বিনিময়ে তাঁদের হাতে গাছ তুলে দেন বলেও তিনি জানান।পাশ্ববর্তী গ্রাম উদংয়ের স্বেচ্ছাসেবী সংগঠন 'স্বপ্ন দেখার উজান গাঙ'-এর কর্তা মানস পাল এহেন উদ্যোগের ভূয়সী প্রশংসা করে জানান,তাঁদের সংগঠন বছরের বিভিন্ন সময়ে গ্রামীণ হাওড়ার বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করে।সেই কর্মসূচিতে সম্পূর্ণ বিনামূল্যে বৃক্ষপ্রদান করে এগিয়ে আসে এই ট্রি-ব্যাঙ্ক।

Comments

Popular posts from this blog

সৌহার্দ্যের বার্তা নিয়ে আমতার তাজপুরে শুরু হল সম্প্রীতি উৎসব

নিজস্ব প্রতিনিধি: ভিড় জমিয়েছেন সাইফুল,গোলাম,রমা,তাপসের মতো কয়েকশো শিশু-যুব-নারী।মঞ্চে কখনো উপস্থাপিত হচ্ছে শ্রীখোল,আবার কখনো বেজে উঠছে বাঁশির সুরধ্বনি।এমনই এক সুস্থ সাংস্কৃতিক আবহের মধ্যে দিয়ে সমাজের সর্বস্তরের মানুষকে সংহতির আলিঙ্গনে আবদ্ধ করতে আমতা সম্প্রীতি উৎসব কমিটির উদ্যোগে আমতা-২ ব্লকের তাজপুর এম.এন রায় ইন্সটিটিউশান প্রাঙ্গণে শুরু হল তিনদিনব্যাপী 'আমতা সম্প্রীতি উৎসব'।চলবে ২৯ শে ডিসেম্বর পর্যন্ত।তিনদিনের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে রয়েছে আদিবাসী নৃত্য,বিভিন্ন প্রাদেশিক নৃত্য,লোকগীতির আসর,বাংলা সঙ্গীত জগতের একঝাঁক উজ্জ্বল তারকার সঙ্গীতানুষ্ঠান।গানের ডালি নিয়ে উপস্থিত থাকবেন প্রখ্যাত গায়ক সিধু। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক পুলক রায়,প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা অভিষেক চ্যাটার্জী,হাওড়া জেলা পরিষদের সহকারী সভাধিপতি অজয় ভট্টাচার্য,হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপার সৌম্য রায়,রাজ্য স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান অধ্যাপক সৌমিত্র সরকার সহ শিক্ষা ও সংস্কৃতি জগতের বহু বিদগ্ধজন।উদ্বোধনী মঞ্চ থেকে বিধায়ক পুলক রায় বলেন,কিছু অশুভ শক্তি ভারতের গৌরবময়কে ঐতি...

এক টুকরো শান্তির নীড়ে চলছে পাঠদান,সবুজের সমারোহে সেজে উঠেছে গ্রামীণ হাওড়ার নাওদা নয়নচন্দ্র বিদ্যাপীঠ

পৃথ্বীশরাজ কুন্তী: নীলসাদা বিল্ডিংগুলি যেন একটুকরো শান্তির নীড়,আর তার মধ্যে প্রাণের স্ফুরণ ঘটাচ্ছে নবপ্রজন্মের তরতাজা প্রাণগুলো।শিক্ষাঙ্গন হোক মুক্তাঙ্গন।শিক্ষার সাথে ওতোপ্রোতোভাবে জড়িত স্বাস্থ্য।তাই শিক্ষাঙ্গনে স্বাস্থ্যকর সবুজ নির্মল পরিবেশ গড়ে তোলা আবশ্যক।আর সেই ভাবনাকে প্রাধান্য দিয়েই বিদ্যালয়কে পড়ুয়াদের কাছে মুক্তাঙ্গন রূপে গড়ে তুলতে একগুচ্ছ অভিনব ভাবনার বাস্তবায়ন ঘটিয়েছে শ্যামপুর-২ ব্লকের নাওদা নয়নচন্দ্র বিদ্যাপীঠ। বিদ্যালয় চত্বরে প্রবেশ করার সময়ই অদ্ভুত সুন্দর ভালোলাগা তৈরি হয়ে যাবে বিদ্যালয়ের পারিপার্শ্বিক নীরব সবুজ পরিবেশে।মুহুর্তের মধ্যেই যে কেউ এই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রেমে পরবে তা নির্দ্বিধায় বলাই যায়।না শুধু বিদ্যালয় চত্বর জুড়ে অনন্যসুন্দর পরিবেশ গড়ে তোলাই নয়,সমানতালে বিভিন্ন সৃজনশীল ভাবনার প্রতিফলন ঘটেছে বিদ্যালয় চত্বরজুড়ে।জল সংরক্ষণের ভাবনাকে প্রাধান্য দিয়ে গড়ে উঠেছে বৃষ্টির জল পুনর্ব্যবহারের বিশেষ ব্যবস্থা।  পাশাপাশি,২-৩ ফুট গর্ত করে সেখানে সোকপিট করে তৈরি  হয়েছে ভৌমজল সঞ্চয়ের জন্য বিশেষ ব্যবস্থা...

আমতা-রাণীহাটি রোডে দুর্ঘটনা,মৃত ১,আহত বহু

নিজস্ব প্রতিনিধি: হাওড়া জেলার অন্যতম গুরুত্বপূর্ণ আমতা-রাণীহাটি রোড।এই ব্যস্ত রোডের ছোটোপুলের কাছে আজ দুপুর ১২ টা নাগাদ আমতা-এয়ারপোর্ট রুটের একটি বাসের সাথে মারুতির দুর্ঘটনা ঘটে।সূত্রের খবর,আজ সকালে যাত্রীবোঝাই বাসটির সাথে মারুতি গাড়িটির সংঘর্ষের ফলে বাস ও মারুতি উভয়ই নিয়ন্ত্রণ হারিয়ে পাশের নয়ানজুলিতে উল্টে যায়। জানা গেছে,এখনো পর্যন্ত মৃত ১ জন ও আহতের সংখ্যা ১৯।জানা গেছে,মৃতের নাম শিশু মালিক। দুর্ঘটনায় খবর পেয়েই উদ্ধারকাজে হাত লাগান স্থানীয় মানুষ।ক্রেনের সাহায্যে গাড়িগুলোকে খাদ থেকে তোলার কাজ চলছে।