Skip to main content

ফেলে দেওয়া প্লাস্টিক বোতল ও পলিথিনের পুনর্ব্যবহার করে আগামী প্রজন্ম বাঁচানোর বার্তা আমতার প্রধান শিক্ষকের

পৃথ্বীশরাজ কুন্তী: কথায় আছে নাহ,ইচ্ছে থাকলে উপায় ঠিক বের হয়।যে বিদ্যালয় ছাত্রাভাবে উঠতে বসেছিল,সেই প্রতিষ্ঠান মাত্র দু'বছরে উদ্যোমী প্রধান শিক্ষকের হাত ধরে জেলার অন্যতম সেরা প্রাথমিক বিদ্যালয় রূপে নিজেদের মেলে ধরেছে।শিক্ষাঙ্গনকে শিশুদের কাছে মুক্তাঙ্গন করে তুলতে বিদ্যালয়ের ছাদে কিচেন গার্ডেন,বিদ্যালয়ে পড়ুয়াদের জন্মদিন পালন,স্মার্ট ক্লাস,বৃষ্টির জল সংরক্ষণের মতো বিভিন্ন সৃজনশীল ভাবনার সফল বাস্তবায়ন ঘটিয়েছেন আগেই।প্রধান শিক্ষকের মস্তিষ্কপ্রসূত এই সমস্ত অনন্যসাধারণ উদ্যোগ আশপাশের বিভিন্ন বিদ্যালয়ও ক্রমশ অনুসরণ করছে।ঠিক একইভাবে আবারও এক অভিনব ভাবনার সফল বাস্তবায়ন ঘটালেন এই তরুণ উদ্যোগী প্রধান শিক্ষক।প্লাস্টিক ও পলিথিন নিয়ে জনসচেতনতা বৃদ্ধির কাজ চলছে বিশ্বব্যাপী।বিজ্ঞানীরা জানাচ্ছেন প্লাস্টিককে সম্পূর্ণরূপে নির্মূল করা সম্ভব নয়;যতক্ষণ না তার উৎপাদন বন্ধ হচ্ছে,তাই তার পুনর্ব্যবহারের উপরই বেশি গুরুত্ব আরোপ করার কথা তাঁরা বলছেন।আর সেই ভাবনাকে প্রাধান্য দিয়েই বাড়িতে ব্যবহৃত প্লাস্টিক বোতল ও পলিথিন দিয়ে আমতা-১ ব্লকের সোনামুই হরিসভা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুণ খাঁ বানিয়ে ফেলছেন আস্ত চারটি খাবার টেবিল।দীর্ঘ বেশ কয়েকমাস ধরে পড়ুয়ারা নিজেদের বাড়ি থেকে ব্যবহৃত প্লাস্টিক বোতল ও পলিথিন এনে জমা করত একটি নির্দিষ্ট জায়গায়।



পুজোর ছুটিতে নিয়ম করে বিদ্যালয়ে এসে প্রধান শিক্ষক পলিথিনগুলিকে বোতলের ভিতর ভরার কাজ করেন।বোতলের মধ্যে বালির সাথে পলিথিন দিয়ে নিরেট করা হয়।গড়ে তোলা হয় 'বোতল ব্রিকস'।তার উপর ভালো করে প্লাইবোর্ড পেস্ট করে বানানো হয়েছে টেবিলগুলি।একাধিকবার টেবিলে বিভিন্ন ওজনের বস্তু চাপিয়ে তার ক্ষমতাও পরীক্ষা করা হয়েছে।পড়ুয়ারা তার উপর খাবার থালা রেখে খাবার টেবিল হিসেবে সেগুলিকে ব্যবহার করছে।প্রত্যেক টেবিলে চারজন খাবার রেখে খেতে পারবে।অরুণ খাঁ জানান,'প্রতিটি টেবিলে ৪০০ টাকা করে খরচ হয়েছে।'প্রাথমিক স্তরে ৪ টি টেবিল তৈরি করলেও এরপরে আরও বেশ কয়েকটি টেবিল তিনি নিজে হাতে তৈরি করবেন।এর মধ্যে দিয়ে সৃজনশীল ভাবনার বাস্তবায়নের পাশাপাশি প্লাস্টিকের পুনর্ব্যবহার সম্পর্কে বিশেষ বার্তাও সমাজের কাছে বিশেষত ছাত্রছাত্রীদের কাছে তুলে ধরাই তাঁদের মূল লক্ষ্য বলে অরুণ বাবু জানান।পুজোর ছুটিতে প্রধান শিক্ষককে বিদ্যালয়ে এসে নিয়মিত কাজ করতে দেখে ভাস্কর,সৃজন,রূপম,সূর্যের মতো স্থানীয় খুদে পড়ুয়ারাও ভিড় জমাত স্কুলে।তারাও স্যারের সাথে হাতে হাত মিলিয়ে বানিয়েছে এই অভিনব টেবিলগুলি।পড়ুয়া,অভিভাবকরা ছাড়াও জেলা সর্বশিক্ষা মিশনের প্রতিনিধিরা বিদ্যালয় পরিদর্শনে এসে এই অভিনব উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন বলে জানান অরুণবাবু।পাশাপাশি,এহেন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সিরাজবাটি চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক দীপঙ্কর কোলে।বিশিষ্ট পরিবেশকর্মী সৌরভ দোয়ারী বলেন,'প্লাস্টিকের পুর্নব্যবহার সম্পর্কে এইভাবে আমাদের আরও বেশি সচেতন হতে হবে।চেষ্টা করতে হবে যতটা কম পলিথিন ব্যবহার করা যায়।আর তার জন্য এই ধরনের পদক্ষেপ অত্যন্ত প্রাসঙ্গিক ও গ্রহণীয়।'


Comments

Popular posts from this blog

সৌহার্দ্যের বার্তা নিয়ে আমতার তাজপুরে শুরু হল সম্প্রীতি উৎসব

নিজস্ব প্রতিনিধি: ভিড় জমিয়েছেন সাইফুল,গোলাম,রমা,তাপসের মতো কয়েকশো শিশু-যুব-নারী।মঞ্চে কখনো উপস্থাপিত হচ্ছে শ্রীখোল,আবার কখনো বেজে উঠছে বাঁশির সুরধ্বনি।এমনই এক সুস্থ সাংস্কৃতিক আবহের মধ্যে দিয়ে সমাজের সর্বস্তরের মানুষকে সংহতির আলিঙ্গনে আবদ্ধ করতে আমতা সম্প্রীতি উৎসব কমিটির উদ্যোগে আমতা-২ ব্লকের তাজপুর এম.এন রায় ইন্সটিটিউশান প্রাঙ্গণে শুরু হল তিনদিনব্যাপী 'আমতা সম্প্রীতি উৎসব'।চলবে ২৯ শে ডিসেম্বর পর্যন্ত।তিনদিনের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে রয়েছে আদিবাসী নৃত্য,বিভিন্ন প্রাদেশিক নৃত্য,লোকগীতির আসর,বাংলা সঙ্গীত জগতের একঝাঁক উজ্জ্বল তারকার সঙ্গীতানুষ্ঠান।গানের ডালি নিয়ে উপস্থিত থাকবেন প্রখ্যাত গায়ক সিধু। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক পুলক রায়,প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা অভিষেক চ্যাটার্জী,হাওড়া জেলা পরিষদের সহকারী সভাধিপতি অজয় ভট্টাচার্য,হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপার সৌম্য রায়,রাজ্য স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান অধ্যাপক সৌমিত্র সরকার সহ শিক্ষা ও সংস্কৃতি জগতের বহু বিদগ্ধজন।উদ্বোধনী মঞ্চ থেকে বিধায়ক পুলক রায় বলেন,কিছু অশুভ শক্তি ভারতের গৌরবময়কে ঐতি...

এক টুকরো শান্তির নীড়ে চলছে পাঠদান,সবুজের সমারোহে সেজে উঠেছে গ্রামীণ হাওড়ার নাওদা নয়নচন্দ্র বিদ্যাপীঠ

পৃথ্বীশরাজ কুন্তী: নীলসাদা বিল্ডিংগুলি যেন একটুকরো শান্তির নীড়,আর তার মধ্যে প্রাণের স্ফুরণ ঘটাচ্ছে নবপ্রজন্মের তরতাজা প্রাণগুলো।শিক্ষাঙ্গন হোক মুক্তাঙ্গন।শিক্ষার সাথে ওতোপ্রোতোভাবে জড়িত স্বাস্থ্য।তাই শিক্ষাঙ্গনে স্বাস্থ্যকর সবুজ নির্মল পরিবেশ গড়ে তোলা আবশ্যক।আর সেই ভাবনাকে প্রাধান্য দিয়েই বিদ্যালয়কে পড়ুয়াদের কাছে মুক্তাঙ্গন রূপে গড়ে তুলতে একগুচ্ছ অভিনব ভাবনার বাস্তবায়ন ঘটিয়েছে শ্যামপুর-২ ব্লকের নাওদা নয়নচন্দ্র বিদ্যাপীঠ। বিদ্যালয় চত্বরে প্রবেশ করার সময়ই অদ্ভুত সুন্দর ভালোলাগা তৈরি হয়ে যাবে বিদ্যালয়ের পারিপার্শ্বিক নীরব সবুজ পরিবেশে।মুহুর্তের মধ্যেই যে কেউ এই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রেমে পরবে তা নির্দ্বিধায় বলাই যায়।না শুধু বিদ্যালয় চত্বর জুড়ে অনন্যসুন্দর পরিবেশ গড়ে তোলাই নয়,সমানতালে বিভিন্ন সৃজনশীল ভাবনার প্রতিফলন ঘটেছে বিদ্যালয় চত্বরজুড়ে।জল সংরক্ষণের ভাবনাকে প্রাধান্য দিয়ে গড়ে উঠেছে বৃষ্টির জল পুনর্ব্যবহারের বিশেষ ব্যবস্থা।  পাশাপাশি,২-৩ ফুট গর্ত করে সেখানে সোকপিট করে তৈরি  হয়েছে ভৌমজল সঞ্চয়ের জন্য বিশেষ ব্যবস্থা...

আমতা-রাণীহাটি রোডে দুর্ঘটনা,মৃত ১,আহত বহু

নিজস্ব প্রতিনিধি: হাওড়া জেলার অন্যতম গুরুত্বপূর্ণ আমতা-রাণীহাটি রোড।এই ব্যস্ত রোডের ছোটোপুলের কাছে আজ দুপুর ১২ টা নাগাদ আমতা-এয়ারপোর্ট রুটের একটি বাসের সাথে মারুতির দুর্ঘটনা ঘটে।সূত্রের খবর,আজ সকালে যাত্রীবোঝাই বাসটির সাথে মারুতি গাড়িটির সংঘর্ষের ফলে বাস ও মারুতি উভয়ই নিয়ন্ত্রণ হারিয়ে পাশের নয়ানজুলিতে উল্টে যায়। জানা গেছে,এখনো পর্যন্ত মৃত ১ জন ও আহতের সংখ্যা ১৯।জানা গেছে,মৃতের নাম শিশু মালিক। দুর্ঘটনায় খবর পেয়েই উদ্ধারকাজে হাত লাগান স্থানীয় মানুষ।ক্রেনের সাহায্যে গাড়িগুলোকে খাদ থেকে তোলার কাজ চলছে।